Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

অনশনরত শিক্ষার্থীদের দাবি সশরীরে শুনলেন ঢাবি ভিসি

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ২৩:২৭
অনশনরত শিক্ষার্থীদের দাবি সশরীরে শুনলেন ঢাবি ভিসি

সংগৃহীত ছবি

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। তিনি অনশনস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শুক্রবার (১০ এপ্রিল) রাত ১১টা ৪০ মিনিটে।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেছেন, আমি এখানে এসেছি অভিভাবক হিসেবে, সরকারের প্রতিনিধি হিসেবে নয়।

শিক্ষার্থীদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি জানান, বিষয়টি রাজনৈতিক হওয়ায় এর সমাধান সংসদেই হবে, বিশ্ববিদ্যালয়ে নয়। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অনশন ভেঙে ফিরে যাওয়ার আহ্বান জানান।

অনশনরতদের পক্ষ থেকে বক্তব্য দেন শেখ মুস্তাফিজ। তিনি জানান, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হওয়ার অভিজ্ঞতা থেকে তারা কাঠামোগত পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছেন। তার ভাষ্য, এবারের আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল নজিরবিহীন এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানিও ঘটেছে।

তিনি বলেছেন, সংবিধানের কাঠামোগত পরিবর্তন এবং রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে প্রণীত ‘জুলাই সনদ’ বাস্তবায়নই তাদের মূল দাবি। রেফারেন্ডামে প্রাপ্ত জনসমর্থনকে উপেক্ষা করা হলে তা রাজনৈতিক প্রতারণার শামিল হবে বলেও মন্তব্য করেন তিনি।

উপাচার্যের বক্তব্যের প্রতিক্রিয়ায় অনশনকারী মো. সাদিক মুনওয়ার মুনেম বলেছেন, বিষয়টি রাজনৈতিক নয়, বরং গণমানুষের দাবি ও মানবাধিকারের প্রশ্ন। তিনি উপাচার্যকে অনশনস্থলে থেকে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উপাচার্য জানান, তিনি শিক্ষার্থীদের অনশন ভাঙতে অনুরোধ করেছেন এবং তাদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দেবেন।

উপাচার্য চলে যাওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে মুনেম অভিযোগ করেন, দীর্ঘ সময় অনশনের পর উপাচার্যের উপস্থিতি ও স্বল্প সময় অবস্থান শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ। তিনি দাবি করেন, তাদের দাবির প্রতি দেখানো হয়নি যথাযথ গুরুত্ব ।

উল্লেখ্য, অনশনে প্রথম অংশ নেন ঢাবির শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য মো. সাদিক মুনওয়ার মুনেম। পরে তার সঙ্গে যোগ দেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল হোসেন শাহীন।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে এক শিক্ষার্থীর মাধ্যমে অনশন কর্মসূচি শুরু হয়। পরে পর্যায়ক্রমে আরও দুই শিক্ষার্থী এতে অংশ নেন।

ঢাবি ভিসিঢাকা বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    রবিঠাকুরের গ্রাফিতিতে চুনকালি : আয়াসসহ ৪ জন রিমান্ডে

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল

    প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা পড়ালেন সাবেক মেয়র বেলাল