Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের ডিজিটাল এথনোগ্রাফি বিষয়ক কর্মশালা শুরু

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ২২:৫৮
শেয়ার করুন:
অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের ডিজিটাল এথনোগ্রাফি বিষয়ক কর্মশালা শুরু

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের (এডিএল) উদ্যোগে ডিজিটাল এথনোগ্রাফি বিষয়ক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এতে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

আজ রবিবার কর্মশালার উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। কর্মশালায় মিডিয়া পার্টনার দৈনিক আগামীর সময়।

অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন।

উদ্বোধনী অধিবেশনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রুবেল মোল্লা এবং অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের রিসার্চ অ্যাসোসিয়েট ইমরান হোসেন।

কর্মশালাটির মূল লক্ষ্য অংশগ্রহণকারীদের ডিজিটাল এথনোগ্রাফির ধারণা, পদ্ধতিগত ভিত্তি, ব্যবহারিক প্রয়োগ এবং সামাজিক বিজ্ঞান গবেষণায় এর প্রাসঙ্গিকতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া। পাশাপাশি, প্রশিক্ষণ ও পরবর্তী অ্যাসাইনমেন্টের মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সক্রিয় অবদানে একটি গবেষণাভিত্তিক ডেটাবেজ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচিতে ডিজিটাল পরিসরে সামাজিক যোগাযোগ, রাজনৈতিক অংশগ্রহণ, জনমত প্রকাশ, সামাজিক সংহতি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ঘটনার উপস্থাপন ও বিশ্লেষণের বিষয়গুলো গুরুত্ব পাবে। পাশাপাশি গবেষণা পরিকল্পনা প্রণয়ন, ডিজিটাল তথ্য সংগ্রহ, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে গবেষণার উপাত্ত সংগ্রহ, গবেষণার নৈতিকতা এবং তথ্য সংরক্ষণের ব্যবহারিক দিকগুলো নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

চার দিনব্যাপী এই কর্মসূচিতে পরিচিতিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষণ, অ্যাসাইনমেন্টভিত্তিক গবেষণা কার্যক্রম, ডেটাবেজ উন্নয়ন, অংশগ্রহণকারীদের কাজ পর্যালোচনা এবং মতামত বিনিময়ের ব্যবস্থা রয়েছে। নির্ধারিত কার্যক্রম ও অ্যাসাইনমেন্ট সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের ই-মেইলের মাধ্যমে ডিজিটাল সনদ প্রদান করা হবে।

এই কর্মসূচির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক আগামী সময়, চ্যানেল আই, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এবং ইন্ডাস্ট্রি ইনসাইডার।

এই উদ্যোগের মাধ্যমে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণার সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল সমাজ সম্পর্কে জ্ঞান অর্জন এবং সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে তথ্যনির্ভর গবেষণায় উৎসাহিত করতে কাজ করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবএডিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা