Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

মামলা না তুললে গাছে ঝুলিয়ে মারার হুমকি

  • অভিযোগ রাবির দুই কর্মকর্তার বিরুদ্ধে
রাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৪:৫৮
মামলা না তুললে গাছে ঝুলিয়ে মারার হুমকি

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান প্রকৌশলী ও স্টেট দপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে মামলা তুলে নিতে চাপ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ক্যাম্পাসের ফুড কর্নার ‘টেস্টি ট্রিট’-এর মালিক নিজাম উদ্দীন আলম নগরীর মতিহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, স্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. রজব আলী এবং তার ভাই সাদ্দাম আলীকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ২৮ জুলাই প্রশাসন ভবন-২–এর সামনে রজব আলী নিজাম উদ্দীন আলমকে ডেকে নেন। সেখানে প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ ও সাদ্দাম আলী উপস্থিত ছিলেন। এ সময় প্রধান প্রকৌশলী তাকে সাবেক স্টেট প্রধান জাহিদের বিরুদ্ধে করা মামলা আগামী ১০ আগস্টের মধ্যে তুলে নিতে বলেন। তিনি রাজি না হলে রজব আলী ও সাদ্দাম আলী অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে তাকে প্রশাসন ভবনের সামনে গাছে ঝুলিয়ে মারধর এবং লাশ গুম করার হুমকি দেওয়া হয়। প্রধান প্রকৌশলীর নির্দেশে সাদ্দাম আলী তার জামার কলার চেপে ধরেন। পরে ঘটনাস্থলে উপস্থিত মোহাম্মদ আলী ও সাফাতুল্লাহ তাকে উদ্ধার করেন।

নিজাম উদ্দীন আলমের অভিযোগ, ওই ঘটনার কয়েক দিন পর, ২ আগস্ট কোনো পূর্ব নোটিশ ছাড়াই তার দোকানের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নিয়মিত দোকানভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ করার পরও এমনটি করা হয়েছে। ফাস্টফুড ও হিমায়িত খাদ্যপণ্যের ব্যবসা হওয়ায় বিদ্যুৎ না থাকায় প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।

নিজাম উদ্দীন আলমের ভাষ্য, মামলা তুলে নিতে তাকে চাপ দেওয়া হয়েছিল। এতে রাজি না হওয়ায় দোকানের বিদ্যুৎ-সংযোগ কেটে দেওয়া হয়েছে। হত্যার হুমকিও দেওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন স্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. রজব আলী। তার দাবি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ওই দোকানির দীর্ঘদিনের ভাড়া বকেয়া রয়েছে। এ ছাড়া তিনি অতিরিক্ত জায়গা দখল করে দোকান পরিচালনা করছেন। এসব বিষয়ে দপ্তর থেকে নোটিশ দেওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে অভিযোগ করেছেন।

প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেছেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি জানেন না। স্টেট দপ্তর থেকে দোকানটির বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে তাকে জানানো হয়েছিল। তিনি শুধু অনুমোদন দিয়েছেন। কী উদ্দেশ্যে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তা তার জানা নেই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। দুই পক্ষের বক্তব্য শুনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    রাবি সাংবাদিকদের ওপর হামলায় শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী জড়িত নানা অপকর্মে

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত