Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শিক্ষা

শিক্ষার্থীদের দাবির মুখে কমল জবির সমাবর্তন ফি

জবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৪
শেয়ার করুন:
শিক্ষার্থীদের দাবির মুখে কমল জবির সমাবর্তন ফি

ছবি: আগামীর সময়

শিক্ষার্থীদের অসন্তোষ ও আন্দোলনের হুঁশিয়ারির মুখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সিদ্ধান্তে স্নাতক পর্যায়ে দেড় হাজার এবং স্নাতকোত্তর পর্যায়ে দুই হাজার টাকা ফি কমানো হয়েছে। পাশাপাশি প্রথম সমাবর্তনে অংশ নিতে না পারা শিক্ষার্থীদেরও আবেদনের ভিত্তিতে দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্নাতক (সম্মান), বিবিএ ও সমমানের ডিগ্রিধারীদের নিবন্ধন ফি ৫ হাজার থেকে কমিয়ে সাড়ে ৩ হাজার টাকা করা হয়েছে। মূল সনদ ফিসহ মোট খরচ হবে ৪ হাজার টাকা। অন্যদিকে স্নাতকোত্তর, এমবিএ ও সমমানের ডিগ্রিধারীদের নিবন্ধন ফি ৬ হাজার থেকে কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মূল সনদ ফিসহ তাদের মোট ব্যয় হবে সাড়ে ৪ হাজার টাকা।

তবে এমফিল ও পিএইচডি ডিগ্রিধারীদের নিবন্ধন ফি ৬ হাজার ৫০০ টাকা এবং প্রফেশনাল স্নাতকোত্তর ডিগ্রিধারীদের আট হাজার টাকা ফি অপরিবর্তিত রাখা হয়েছে। এ ছাড়া নির্ধারিত হারে মূল সনদ ফি ও প্রযোজ্য ক্ষেত্রে সার্ভিস চার্জ দিতে হবে।

এর আগে গত ৮ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্নাতক পর্যায়ে ৫ হাজার এবং স্নাতকোত্তর পর্যায়ে ৬ হাজার টাকা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছিল। প্রথম সমাবর্তনের তুলনায় ফি বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ফি কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা ও স্মারকলিপি দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), ছাত্রদলসহ বিভিন্ন ছাত্রসংগঠন।

গত ২২ অক্টোবর জকসুর এজিএস মাসুদ রানা ফি পুনর্নির্ধারণের জন্য ২৫ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেন। দাবি পূরণ না হলে উপাচার্য ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির হুঁশিয়ারিও দেন তিনি। পরে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দেন।

অবশেষে সমাবর্তন কমিটির সভায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের নিবন্ধন ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বছরের ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মাজহার আলী

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মাজহার আলী