Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে বিটিএমএ

  • ২০২৭ সালের ফেব্রুয়ারিতে বর্তমান কাঠামোর মেয়াদ শেষ, ন্যায্য ও বাস্তবসম্মত মজুরি নির্ধারণে সমন্বয়ের উদ্যোগ
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ২১:৪৫
শেয়ার করুন:
টেক্সটাইল শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে বিটিএমএ

সংগৃহীত ছবি

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর এবার দেশের টেক্সটাইল মিলের শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। শ্রমিকদের জন্য ন্যায্য, বাস্তবসম্মত ও যুগোপযোগী মজুরি কাঠামো প্রণয়নে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিএমএ জানায়, দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাত রপ্তানি প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের মূল ভিত্তি হিসেবে টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য ন্যায্য ন্যূনতম মজুরি নিশ্চিত করা প্রয়োজন।

সংগঠনটি জানায়, টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য একটি ন্যায্য, বাস্তবসম্মত ও যুগোপযোগী ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণের প্রাথমিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ বিষয়ে সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নিম্নতম মজুরি বোর্ডের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

টেক্সটাইল খাতের সংকটে পাশে থাকার আশ্বাস বিরোধীদলীয় নেতার

০৬ অক্টোবর ২০২৬

বিটিএমএর তথ্যমতে, সর্বশেষ ২০২৪ সালে টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল। ওই কাঠামো ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর রয়েছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন মজুরি কাঠামো প্রণয়নের প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে আশাবাদী সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টেক্সটাইল খাতে নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য দাবি, শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় নেওয়া জরুরি। সাম্প্রতিক শিল্প খাতে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হওয়ায় শ্রমিকদের দাবি ও শিল্পের বাস্তবতা বিবেচনায় ভারসাম্যপূর্ণ উদ্যোগ প্রয়োজন।

এ অবস্থায় বিটিএমএ সংশ্লিষ্ট শ্রমিক, শ্রমিক সংগঠন, মালিকপক্ষ ও অন্যান্য অংশীজনকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। সংগঠনটির আশা, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে টেক্সটাইল শিল্পের শ্রমিকদের জন্য একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ নতুন ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারণ করা সম্ভব হবে।




টেক্সটাইল খাতবিটিএমএনতুন মজুরি কাঠামো
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ

    সপ্তাহ ধরে সহিংসতা: উৎকণ্ঠায় ফটিকছড়ির মানুষ