Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

রয়টার্সের প্রতিবেদন

পোশাকশ্রমিকদের সংসার চালাতে হিমশিম

  • খাদ্য, চিকিৎসা ও শিক্ষা খরচে কাটছাঁট
অর্থনৈতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:২৩
শেয়ার করুন:
পোশাকশ্রমিকদের সংসার চালাতে হিমশিম

সংগৃহীত ছবি

ভোর হওয়ার আগেই ঘুম থেকে ওঠেন শিল্পী খাতুন। গ্যাসের সংযোগ নেওয়ার সামর্থ্য না থাকায় মাটির চুলায় কাঠ জ্বালিয়ে রান্না করেন। এরপর ছুটতে হয় গাজীপুরের একটি পোশাক কারখানায়। ২৭ বছর বয়সী শিল্পী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। স্বামী বেকার। নিজের মা-বাবা ও শ্বশুর-শাশুড়ির ভরণপোষণের দায়িত্বও তার কাঁধে।

পাঁচ বছর ধরে পোশাক কারখানায় কাজ করেও সংসারের খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন শিল্পী। তার ভাষায়, সবকিছুর দাম বেড়েছে। বাড়ি ভাড়া দ্বিগুণ

পোশাকশ্রমিকসংসারহিমশিমকাটছাঁটরয়টার্সপ্রতিবেদনজীবনযাত্রা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    হয়েছে
    ,
    খাবারের
    খরচ
    বেড়েছে।
    মাস
    শেষে
    বেতন
    হাতে
    থাকছে
    না
    কিছুই।
    দুপুরের
    খাবারের
    জন্য
    বাড়ির
    বাইরে
    শাকপাতা
    সংগ্রহ
    করতে
    করতেই
    কথাগুলো
    বলছিলেন
    তিনি।

    শুধু শিল্পী নন, দেশের তৈরি পোশাক খাতের হাজারো শ্রমিকের বাস্তবতা এখন এমনই। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে না পেরে সংসারের খাবার, চিকিৎসা ও সন্তানদের শিক্ষার খরচ কমাতে বাধ্য হচ্ছেন তারা। এ পরিস্থিতিতে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবি জানিয়েছেন শ্রমিকরা।

    বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত সপ্তাহে মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। কোথাও কোথাও পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। এতে শত শত পোশাক কারখানা বন্ধ রাখতে হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

    শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত সরকারি মজুরি বোর্ড গত ৪ নভেম্বর নতুন মজুরিকাঠামো ডিসেম্বর থেকে কার্যকরের বিষয়ে সম্মত হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী জানুয়ারিতে প্রথম বর্ধিত বেতন পাওয়ার কথা শ্রমিকদের। তবে মজুরি কতটা বাড়বে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

    গাজীপুরের পোশাকশ্রমিক শিল্পী খাতুনের বর্তমান মূল বেতন ১৩ হাজার ৫০০ টাকা। পাঁচ বছর আগে চাকরিতে যোগ দেওয়ার সময় বেতন ছিল ৯ হাজার টাকা। অতিরিক্ত সময় কাজ বা ওভারটাইমসহ মাসে তার আয় হয় প্রায় ১৬ হাজার টাকা। কিন্তু এতেও মাসের শেষ পর্যন্ত সংসার চালানো কঠিন হয়ে পড়ে। মাঝে মাঝে তার পরিবারকে মুড়ি খেয়েও দিন পার করতে হয়। স্বামীর সঙ্গে একটি ছোট টিনশেড ঘরে বসবাস করেন তিনি। শারীরিক সমস্যা বাড়লেও গত তিন বছরে একবারও চিকিৎসকের কাছে যেতে পারেননি। চিকিৎসার খরচ জোগানোর সামর্থ্য নেই তার।

    শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবির বিপরীতে উৎপাদন ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন পোশাকশিল্পের মালিকরা। তাদের আশঙ্কা, মজুরি বড় অঙ্কে বাড়ানো হলে ভারত ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের উৎপাদন ব্যয়ের সুবিধা কমে যাবে। একই সঙ্গে জ্বালানির বাড়তি খরচের কারণে আগে থেকেই চাপে থাকা কারখানাগুলোর মুনাফা আরও কমবে। তবে শ্রমিকদের বক্তব্য, বার্ষিক বেতন বৃদ্ধি ও বোনাস দিয়েও মূল্যস্ফীতির চাপ সামাল দেওয়া যাচ্ছে না। ফলে একদিকে শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি, অন্যদিকে উৎপাদন ব্যয় ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার চ্যালেঞ্জ— দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজতে হচ্ছে দেশের প্রধান রপ্তানি খাতকে।