Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

ছাদে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নতুন উদ্যোগ পদক্ষেপের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ২২:৩৩
শেয়ার করুন:
ছাদে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নতুন উদ্যোগ পদক্ষেপের

দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণে নতুন উদ্যোগ নিয়েছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাধারণ মানুষের কাছে সৌরবিদ্যুতের সুবিধা পৌঁছে দিতে কাজ করছে সংস্থাটি। এরই অংশ হিসেবে রাজধানীতে আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’ এ অংশ নিয়ে নিজেদের সৌরবিদ্যুৎ প্রকল্পের অভিজ্ঞতা ও ব্যবহৃত প্রযুক্তি তুলে ধরছে পদক্ষেপ। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস) কর্মসূচিতে ভবিষ্যতে ডিমান্ড অ্যাগ্রিগেটর (ডিএ) হিসেবে কাজ করার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।

এক্সপোর ৯৩ নম্বর স্টলে পদক্ষেপ প্রদর্শন করছে সৌরপ্যানেল, অফ-গ্রিড ইনভার্টার, ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ। এর মধ্যে রয়েছে ১ দশমিক ৭ কিলোওয়াটের ইনভার্টার, ১২ ভোল্টের ১০০ অ্যাম্পিয়ার-আওয়ার ও ৬৪ ভোল্টের ১৫০ অ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি এবং ২০০ ও ৩৫০ ওয়াটের সৌরপ্যানেল। এসব সরঞ্জামের মাধ্যমে সংস্থাটির বাস্তবায়িত ও চলমান সৌরবিদ্যুৎ এবং এনার্জি স্টোরেজ সিস্টেমের (ইএসএস) অভিজ্ঞতা তুলে ধরা হয়।

২০০৫ সালে সৌরবিদ্যুৎ খাতে যাত্রা শুরু করে পদক্ষেপ। ইডকল ও সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন উদ্যোগের সঙ্গে কাজ করে সংস্থাটি প্রত্যন্ত ও বিদ্যুৎ সুবিধাবঞ্চিত এলাকার পরিবারগুলোর কাছে সোলার হোম সিস্টেম পৌঁছে দেয়।

পদক্ষেপের নিজস্ব পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশের ১০ জেলায় ৩৩ হাজার ৮২৩টি সোলার হোম সিস্টেম এবং ৩ হাজার ২০টি সৌর সড়কবাতি স্থাপন করেছে প্রতিষ্ঠানটি। সব মিলিয়ে স্থাপিত ব্যবস্থার সংখ্যা ৩৬ হাজার ৮৪৩টি। জেলাগুলো হলো খাগড়াছড়ি, রংপুর, দিনাজপুর, বরিশাল, লালমনিরহাট, কুড়িগ্রাম, বান্দরবান, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ। কিস্তিতে মূল্য পরিশোধের সুবিধা থাকায় স্বল্প আয়ের পরিবারগুলোর জন্যও সৌরবিদ্যুৎ ব্যবস্থার মালিক হওয়া সহজ হয়েছে।

নিজস্ব কার্যক্রমেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়েছে পদক্ষেপ। ২০২২ সালে ঢাকায় সংস্থাটির প্রধান কার্যালয়ে ২৪ দশমিক ০৯ কিলোওয়াট-পিক ক্ষমতার গ্রিড-সংযুক্ত ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়। এটি থেকে বছরে আনুমানিক ৩৩ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হয়। এ ছাড়া বিভিন্ন শাখা কার্যালয়ে সৌরবিদ্যুৎ ও লিথিয়াম ব্যাটারিভিত্তিক এনার্জি স্টোরেজ সিস্টেম ব্যবহার করা হচ্ছে।

চলতি বছরের এপ্রিলে শিবপুর ও গৈলায় দুটি বসতবাড়ি, একটি গবাদিপশুর খামার এবং একটি মসজিদ-মাদরাসা স্থাপনায় সৌরবিদ্যুৎ ও এনার্জি স্টোরেজ সিস্টেমের সমন্বয়ে চারটি প্রকল্প বাস্তবায়ন করে সংস্থাটি। এসব প্রকল্পের সম্মিলিত সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৮ দশমিক ৮ কিলোওয়াট-পিক।

এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ইডকলের ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস) কর্মসূচিতে ডিমান্ড অ্যাগ্রিগেটর হিসেবে কাজ করার পরিকল্পনা করছে পদক্ষেপ। এ লক্ষ্যে শিগগিরই মাঠপর্যায়ে কার্যক্রম শুরু হবে। এ কর্মসূচির আওতায় সংস্থার সদস্য ও সুবিধাভোগীদের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা তুলে ধরা, উপযুক্ত ছাদ ও বিদ্যুতের চাহিদা চিহ্নিত করা এবং সম্ভাব্য গ্রাহকদের কারিগরি সেবা ও অর্থায়নের সুযোগের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

পদক্ষেপের যুগ্ম পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান বলেন, ‘জাতীয় সৌরবিদ্যুৎ সম্প্রসারণের লক্ষ্য অর্জনে পরিবার, ক্ষুদ্র উদ্যোক্তা ও স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূর্ববর্তী প্রকল্পের অভিজ্ঞতা এবং বিস্তৃত সদস্যভিত্তিক নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আরও বেশি মানুষের কাছে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানির সম্ভাবনা তুলে ধরাই এবারের অংশগ্রহণের মূল লক্ষ্য।’

এদিকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের ক্ষেত্রে বিশেষ আর্থিক সুবিধার বিষয়টিও এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে। বিদ্যুৎ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে প্রতি ইউনিট উদ্বৃত্ত বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাওয়ার সুযোগ কার্যকর হয়েছে।

নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ এর শর্ত পূরণ করে যারা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে যোগ্য সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন এবং গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ শুরু করবেন, তারা ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পাবেন। ১৮ সেপ্টেম্বরের সরকারি স্পষ্টীকরণ অনুযায়ী, ব্যাটারিসহ ও ব্যাটারি ছাড়া-উভয় ধরনের যোগ্য সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রেই এ সুবিধা প্রযোজ্য।

সংশ্লিষ্টদের মতে, সরকারি প্রণোদনা, সহজ অর্থায়ন এবং বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়লে দেশে ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার আরও সম্প্রসারিত হবে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এবং ইডকলের যৌথ আয়োজনে দেশে প্রথমবারের মতো এ এক্সপো অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য ‘ছাদের প্রতিটি ইঞ্চি কাজে লাগান, সৌরবিদ্যুতে আয় বাড়ান’।

পদক্ষেপসৌরবিদ্যুৎ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?