Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অন্যের হাসিতেই খুশি মোরশেদুল
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৩
সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

গ্রাফিকস: আগামীর সময়

দীর্ঘ দর পতনের পর অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ারবাজার। সূচকের পাশাপাশি টাকার পরিমাণে মোট লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বৃদ্ধি পেয়েছে। এতে আশা ফিরছে বিনিয়োগকারীদের মধ্যে।

আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন—উভয়ই বাড়ার মধ্য দিয়ে শেষ হয়েছে দিনের লেনদেন। ডিএসই ব্রড ইনডেক্স ২৩ বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৬০ পয়েন্টে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৪ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৫ এবং ডিএসই-৩০ সূচক ৩ বেড়ে হয়েছে ২ হাজার ১২৫।

আজ লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৯টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত ছিল ৫৭টির দর। ডিএসইতে মোট ৭৩১ কোটি ৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩৪ কোটি ২৫ লাখ টাকা বেশি।

আজ লেনদেনের শীর্ষে ছিল মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি। প্রতিষ্ঠানটির ৫১ কোটি ৭৬ লাখ ৮১ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সায়হাম টেক্সটাইলের ২৬ কোটি ২৬ লাখ ৬৪ হাজার টাকা এবং তৃতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্স পিএলসির লেনদেন হয়েছে ২৫ কোটি ৬০ লাখ ৯১ হাজার টাকা।

আরও পড়ুন

বড় উত্থানে ফিরল শেয়ারবাজার

০১ সেপ্টেম্বর ২০২৬

শীর্ষ লেনদেনের তালিকায় আরও রয়েছে সায়হাম কটন মিলস, শার্প ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট নিটিং, একমি পেস্টিসাইড, আর্গন ডেনিমস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং প্যারামাউন্ট টেক্সটাইল।

শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড, যার ইউনিট দর বেড়েছে ৯ দশমিক ৬২ শতাংশ। এরপরই রয়েছে সায়হাম টেক্সটাইল (৯ দশমিক ১৪ শতাংশ) এবং মালেক স্পিনিং (৮ দশমিক ৯২ শতাংশ)।

দর বাড়ার তালিকায় অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে নিটল ইন্স্যুরেন্স, সায়হাম কটন, সোনার বাংলা ইন্স্যুরেন্স, আইসিবি সোনালী ব্যাংক ওয়ান, ভিএফএস থ্রেড ডাইং, প্রিমিয়ার ইন্স্যুরেন্স ও নাহি অ্যালুমিনিয়াম।

অন্যদিকে, দর পতনের শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড, যার শেয়ার দর কমেছে ৬ দশমিক ২৫ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে অ্যাপেক্স স্পিনিং (৪ দশমিক ৭৫ শতাংশ) এবং তৃতীয় স্থানে লাভেলো (৩ দশমিক ৭১ শতাংশ)।

পতনের তালিকায় আরও রয়েছে দুলামিয়া কটন স্পিনিং, শমরিতা হাসপাতাল, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আরামিট সিমেন্ট, শার্প ইন্ডাস্ট্রিজ এবং ফারইস্ট নিটিং।

আরও পড়ুন

ডেসকোর ৪৫ কোটি ৯০ লাখ টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন

০২ সেপ্টেম্বর ২০২৬

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল। সার্বিক সূচক সিএএসপিআই ৫৬ বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১৮৬ তে। লেনদেন হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। সিএসইতে আজ ২৩ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজারসূচক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ১৭ বছরের সাজাপ্রাপ্ত ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    সালমান শাহর মৃত্যুর ঘটনায় ‘গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন’ ডন

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪১

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    রেলওয়ের আয় বেড়েছে ২২৫ কোটি, এখনো লোকসান ১৬৬৫ কোটি টাকা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ইরানের শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে: নেতানিয়াহু

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ সরকারের

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৩

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, দেড় লাখে রফাদফা!

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    প্যারামাউন্ট টেক্সটাইলের ৫১ শতাংশ দর বৃদ্ধি, সতর্ক করল সিএসই

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৩

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    পুনঃব্যবহারযোগ্য পণ্য আমদানি নিষিদ্ধ করল এনবিআর

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৭

    advertiseadvertise