Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

লোকসানি সাফকো স্পিনিংয়ের অস্বাভাবিক দর বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১৫:০৬
লোকসানি সাফকো স্পিনিংয়ের অস্বাভাবিক দর বৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস কয়েক বছর ধরে বড় ধরনের লোকসানে রয়েছে। যাতে কোম্পানিটির নিট সম্পদ ঋণাত্মক হয়ে গেছে। এ অবস্থার মধ্যে কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে।

দেখা গেছে, গত ৮ মার্চ সাফকো স্পিনিংয়ের শেয়ার দর ছিল ১২.৭০ টাকায়, যা ১৩ এপ্রিল লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৮.০০ টাকায়। অর্থাৎ ১ মাসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৫.৩০ টাকা বা ৪২ শতাংশ।

এমন অস্বাভাবিক দর বৃদ্ধি নিয়ে সাফকো স্পিনিং কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

তবে এ কোম্পানিটির পরিচালনা পর্ষদে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় গত ১০ মার্চ চিঠির মাধ্যমে বিএসইসি, ডিএসই এবং সিএসইকে বর্তমান পরিচালক ও উদ্যোক্তাদের শেয়ারধারণ নতুন বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের উদ্যোগ গ্রহণের বিষয়ে অবহিত করেছে। এছাড়াও বর্তমান পরিচালক ও উদ্যোক্তাদের ৩০% শেয়ার হস্তান্তর এবং নতুন বিনিয়োগকারীদের দ্বারা কোম্পানির ব্যবস্থাপনা অধিগ্রহণের অনুমোদনের জন্য গত ৩১ মার্চ একটি চিঠির মাধ্যমে বিএসইসি, ডিএসই এবং সিএসইর কাছে একটি আবেদন জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সাফকো স্পিনিং মিলস ২০২২-২৩ অর্থবছর থেকে লোকসানে রয়েছে। ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি ৫.৫২ টাকা করে মোট ১৬ কোটি ৫৪ লাখ টাকা লোকসান হয়। এরপর ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ১২.৯৭ টাকা করে মোট ৩৮ কোটি ৮৯ লাখ টাকা ও ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ৭.৫২ টাকা করে মোট ২২ কোটি ৫৪ লাখ টাকা লোকসান হয়। লোকসানের এই ধারাবাহিকতা চলতি অর্থবছরেও অব্যাহত আছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০২৫) শেয়ারপ্রতি ২.০৭ টাকা লোকসান হয়েছে। এ হিসাবে ৬ মাসে মোট লোকসান হয়েছে ৬ কোটি ২১ লাখ টাকা।

এমন লোকসানে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ঋণাত্মক হয়ে গেছে। ওইদিন এনএভিপিএস দাঁড়িয়েছে ঋণাত্মক (৫.৩২) টাকায়। অর্থাৎ কোম্পানিটিতে শেয়ারহোল্ডারদের কোনো সম্পদ নেই, যাতে অবসায়ন করা হলে এই মুহূর্তে শেয়ারহোল্ডাররা কোনো কিছু পাবে না।

অন্যদিকে কোম্পানিটির ব্যবসায় কয়েক বছরের লোকসানে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রাপ্তি শূন্য হয়ে গেছে। লোকসান শুরু হওয়ার ২০২২-২৩ অর্থবছর থেকে এ কোম্পানিটি থেকে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ প্রাপ্তি নেই।

দরবৃদ্ধিলোকসান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ