প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চলতি অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন ২০২৬) মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। প্রিমিয়াম আয় বৃদ্ধি এবং বিমা দাবি (নেট ক্লেইম) কমে যাওয়ার ফলে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৩৯ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ১৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ৬১ পয়সা বা প্রায় ৩৯ শতাংশ।
অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৬) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৯৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪০ পয়সা। ফলে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে ৫৮ পয়সা বা ১৪৫ শতাংশ।
গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৮৬ পয়সা।
কোম্পানির ভাষ্য, আলোচ্য সময়ে প্রিমিয়াম আয় বৃদ্ধি এবং নেট ক্লেইম কমে যাওয়ায় মুনাফা বেড়েছে। এছাড়া ব্যতিক্রমী ক্ষতি সংরক্ষণ এবং বিনিয়োগ মূল্য ওঠানামা সংরক্ষণ বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) উন্নত হয়েছে। একই সঙ্গে প্রিমিয়াম আয় ও প্রিমিয়াম আমানত বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহও (এনওসিএফপিএস) আগের বছরের তুলনায় বেড়েছে।




