Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

অরেঞ্জ বন্ড শেয়ারবাজারে বিকল্প অর্থায়নের নতুন দিগন্ত

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১৬:৪২
অরেঞ্জ বন্ড শেয়ারবাজারে বিকল্প অর্থায়নের নতুন দিগন্ত

সংগৃহীত ছবি

অরেঞ্জ বন্ডের মতো উদ্ভাবনী বন্ড দেশের শেয়ারবাজারে বিকল্প অর্থায়নের নতুন সুযোগ তৈরি করছে বলে মন্তব্য করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার।

সোমবার রাজধানীর নিকুঞ্জে ডিএসই কার্যালয়ে সাজেদা অরেঞ্জ জিরো-কুপন বন্ডের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) চালু উপলক্ষে ডিএসই ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা উল্লেখ করেন।

নুজহাত আনোয়ার জানিয়েছেন, দেশের জনমিতিক সুবিধাকে কাজে লাগাতে উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন কাঠামো গড়ে তোলা জরুরি। অরেঞ্জ বন্ডের মতো নতুন আর্থিক উপকরণ সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ডিএসইর ইএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে এটিই প্রথম প্রাইভেট বন্ড, যা যোগ্য বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। বন্ডটির সাবস্ক্রিপশন শুরু হয়েছে ১৮ মে এবং চলবে ২৩ মে পর্যন্ত।

ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাশেদ হোসাইন উল্লেখ করেন, সাজেদা অরেঞ্জ বন্ডের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানের থিমেটিক বন্ড বাজারের ভিত্তি তৈরি হচ্ছে। তার ভাষ্য, এই উদ্যোগ দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য এমন একটি ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করবে, যেখানে সামাজিক প্রভাবের পাশাপাশি আর্থিক রিটার্নও নিশ্চিত হবে।

সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফজলুল হক জানান, প্রতিষ্ঠানটি তিন দশকের বেশি সময় ধরে নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৃদ্ধিতে কাজ করছে। নারীদের জন্য বিনিয়োগভিত্তিক অরেঞ্জ জিরো-কুপন বন্ড চালু করা এ প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশ।

সাজেদা ফাউন্ডেশনের এ বন্ডের মোট অভিহিত মূল্য ১৫৮ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে ৭৫ কোটি ৭৩ লাখ টাকা অভিহিত মূল্যের বন্ড ডিএসইর ইএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের জন্য অফার করা হয়েছে।

বন্ডটি ১ বছর, ২ বছর ও ৩ বছর মেয়াদে জিরো-কুপন ইনস্ট্রুমেন্ট হিসেবে গঠন করা হয়েছে। ফলে বিনিয়োগকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী বিনিয়োগের মেয়াদ নির্বাচন করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজেদা ফাউন্ডেশন ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ারবাজারঅরেঞ্জ বন্ডব্র্যাক ইপিএল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    প্রেম-রোমান্স নির্ভর সিনেমা-নাটক বন্ধে হাইকোর্টে রিট

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!