লেনদেন ও সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা শেয়ারবাজারে

সংগৃহীত ছবি
বেশ কিছুদিন পর দেশের শেয়ারবাজারে সূচক এবং লেনদেন—দুটিই অবস্থান করছে ঊর্ধ্বমুখী ধারায়। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর শেয়ারবাজারে পড়ে নেতিবাচক প্রভাব। এর মধ্যে জ্বালানির দামের সমন্বয়জনিত খরচ বৃদ্ধির উদ্বেগ এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে অনিশ্চয়তা গতকালকের বাজারেও ফেলে নেতিবাচক প্রভাব। তবে এক দিন পরেই ঘুরে দাঁড়িয়েছে বাজার।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ও লেনদেনের টাকার পরিমাণ। দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫২৫৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৮৪ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৮৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৫টির, দর কমেছে ১০৮টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৬টির। ডিএসইতে লেনদেন হয়েছে ৯২৯ কোটি ২৮ লাখ টাকার, যা আগের কার্যদিবস থেকে ১০৪ কোটি ৫২ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮২৪ কোটি ৭৬ লাখ টাকার।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৭৩৬ পয়েন্টে। ২১৯টি প্রতিষ্ঠানের লেনদেন নিয়েছে সিএসইতে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৬টির দর বেড়েছে, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর। সিএসইতে লেনদেন হয়েছে ৩৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
এদিকে, ডিএসইতে শেয়ারদর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি ল্যাম্পস লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৫ শতাংশ। ৪ কোটি ৩৭ লাখ টাকার ২ লাখ ৪৬ হাজার ৭০২টি শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নাহি অ্যালুমিনিয়ামের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। ২ কোটি ৭৬ লাখ টাকার ১০ লাখ ৪২ হাজার ৩১টি শেয়ার লেনদেন হয়েছে এ কোম্পানির। তালিকার তৃতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমসের শেয়ারদর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ। ১১ কোটি ২৬ লাখ টাকার ৪৮ লাখ ৪৩ হাজার ২৪৬টি শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে সমতা লেদারের ৯ দশমিক ১১ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৮ দশমিক ৭২, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৫৮, পিপলস ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৪২, এপেক্স ফুডের ৮ দশমিক ০১, ফনিক্স ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৮৪ ও ফারইস্ট নিটিংয়ের ৬ দশমিক ৮০ শতাংশ।
ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৬ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডসে লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৪ লাখ ১৯ হাজার টাকার। ২২ কোটি ২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—সাইফ পাওয়ারটেক লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, রানার অটোমোবাইলস পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
অন্যদিকে, ডিএসইতে শেয়ারদর পতনের শীর্ষে ওঠে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানির শেয়ারদর কমেছে আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ। লেনদেন হয়েছে কোম্পানিটির ৭২ লাখ টাকার ৫০ হাজার ৬০২টি শেয়ার। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারদর আগের দিনের চেয়ে কমেছে ৭ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭ লাখ ৫ হাজার ৯৬টি, যার মূল্য ১৭ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্সের শেয়ারদর আগের দিনের চেয়ে কমেছে ৭ দশমিক ১৪ শতাংশ। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ লাখ ১৩ হাজার ১৮৮টি, যার মূল্য ৩১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে দর কমেছে—পিপলস লিজিংয়ের ৬ দশমিক ৯০ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ১৩, জিএসপি ফাইন্যান্সের ৪ দশমিক ৫৫, ফারইস্ট ফাইন্যান্সের ৩ দশমিক ৮৫, মেঘনা কনডেন্সড মিল্কের ৩ দশমিক ৭০, একমি পেস্টিসাইডসের ৩ দশমিক ৩১ এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ১৭ শতাংশ।



