Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

দরবৃদ্ধির আলোচনায় শেয়ারবাজারের ৮ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১৬:৩৬
দরবৃদ্ধির আলোচনায় শেয়ারবাজারের ৮ কোম্পানির শেয়ার

প্রতীকী ছবি

শেয়ারবাজারে দীর্ঘদিন স্থবিরতার পর হঠাৎ করে কিছু লোকসানি ও ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির শেয়ারে দেখা যাচ্ছে অস্বাভাবিক উত্থান। মাত্র এক মাসের ব্যবধানে এসব কোম্পানির শেয়ারদর কয়েকগুণ পর্যন্ত বেড়েছে, যা দৃষ্টি আকর্ষণ করেছে বিনিয়োগকারীদের।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন নিম্নদরে পড়ে থাকা অনেক কোম্পানির শেয়ারে এখন নতুন করে আগ্রহ তৈরি হচ্ছে। বিশেষ করে স্বল্পমূল্যের শেয়ারগুলোতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় দর দ্রুত বাড়ছে।

সবচেয়ে বেশি উত্থান দেখা গেছে প্রিমিয়ার লিজিংয়ের শেয়ারে। এক মাস আগে কোম্পানিটির শেয়ারদর ছিল মাত্র ১ টাকা ২০ পয়সা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৭০ পয়সায়। একইভাবে ফারইস্ট লাইফের শেয়ারও ১ টাকা ২০ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ৬০ পয়সায় উঠেছে।

এছাড়া ফাস ফাইন্যান্স এবং পিপলস লিজিংয়ের শেয়ারদর এক মাস আগে ছিল ১ টাকা ৩০ পয়সা। বর্তমানে উভয় কোম্পানির শেয়ারই ৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হচ্ছে।

এই তালিকায় আরও রয়েছে কয়েকটি আলোচিত কোম্পানি। ইন্টারন্যাশনাল লিজিংয়ের শেয়ারদর ১ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ৩০ পয়সায় উঠেছে। ফ্যামিলি টেক্সের দর ১ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৭০ পয়সায়।

অন্যদিকে, বিআইএফসির শেয়ারদর এক মাসে ৩ টাকা থেকে বেড়ে ৬ টাকা ৮০ পয়সায় পৌঁছেছে। একই সময়ে প্রাইম ফাইন্যান্সের শেয়ারদর ২ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, এসব কোম্পানির বেশিরভাগই বর্তমানে লোকসানি এবং ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে। তবুও দীর্ঘদিনের নিম্নদরের পর বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি পাওয়ায় অনেক শেয়ার এখন গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দরে লেনদেন করছে।

তারা মনে করেন— দীর্ঘদিন নিম্নদরে পড়ে থাকা স্বল্পমূল্যের অনেক শেয়ারে এখন নতুন করে গতি ফিরে এসেছে। এসব শেয়ারের দ্রুত দরবৃদ্ধি বাজারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াচ্ছে এবং শেয়ারবাজারে নতুন প্রাণ সঞ্চার করছে। বাজার বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে যদি কোম্পানিগুলো তাদের কার্যক্রম ও আর্থিক অবস্থার উন্নতি হয় কিংবা ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন হয়, তাহলে এসব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়তে পারে।

শেয়ারবাজারশেয়ারদরবৃদ্ধি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ