Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

প্রথম প্রান্তিক

প্রিমিয়ার ব্যাংকের লোকসান ১০৮ কোটি টাকা

বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৮:২৩
প্রিমিয়ার ব্যাংকের লোকসান ১০৮ কোটি টাকা

সংগৃহীত ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার ব্যাংক ঋণ অনিয়ম ও আয় সংকোচনের প্রভাবে আর্থিকভাবে চাপে পড়েছে। এর ধারাবাহিকতায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ ২০২৬) ব্যাংকটির সুদজনিত ব্যয় আয়ের তুলনায় বেশি হওয়ায় প্রতিষ্ঠানটি লোকসানে। ব্যাংকটির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে মুনাফা থেকে বড় অঙ্কের লোকসানের পাশাপাশি আয়–ব্যয়ের ভারসাম্যে উল্লেখযোগ্য অবনতির চিত্র।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদন সূত্রে জানা গেছে এ তথ্য।

প্রিমিয়ার ব্যাংকের ৩ মাসে শেয়ারপ্রতি শূন্য দশমিক ৮৭ টাকা করে নিট লোকসান হয়েছে ১০৭ কোটি ৭৩ লাখ টাকা। ব্যাংকটির আগের বছরের একইসময়ে শেয়ারপ্রতি শূন্য দশমিক ২৩ টাকা করে নিট ২৭ কোটি ৮৬ লাখ টাকা মুনাফা ছিল। এ হিসাবে ব্যাংকটির ব্যবসায় পতন ১৩৫ কোটি ৫৯ লাখ টাকা বা ৪৮৭ শতাংশ। নিট সুদজনিত আয় ও অন্যান্য আয় কমাকে মুনাফায় এই পতনের কারণ হিসেবে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকটির আগের বছরের প্রথম ৩ মাসে নিট সুদজনিত আয় ৯৬ কোটি ৮৬ লাখ টাকা থাকলেও এ বছরের একই সময়ে তা ঋণাত্মক ১২৪ কোটি ৩৬ লাখ টাকা। চলতি বছরের ৩ মাসে গ্রাহকদের আমানতের পেছনে ব্যাংকটির সুদজনিত ব্যয় ৬৯৭ কোটি ১৪ লাখ টাকা। একই সময়ে প্রদত্ত ঋণের বিপরীতে সুদজনিত আয় ৫৭২ কোটি ৭৮ লাখ টাকা। ফলে ব্যাংকটির নিট সুদজনিত আয়ের পরিবর্তে ১২৪ কোটি ৩৬ লাখ টাকার লোকসান।

আগের বছর বিনিয়োগ থেকে ১৪৮ কোটি ৬৬ লাখ টাকা আয় হলেও এ বছরে তা কমে ১০৬ কোটি ১৬ লাখ টাকা। অপরিচালন আয় ৪১ কোটি ২১ লাখ টাকা থেকে কমে ২৬ কোটি টাকা। তবে ৪৯ কোটি ৬১ লাখ টাকার কমিশন আয় বেড়ে এ বছরের প্রথম ৩ মাসে ৬৬ কোটি ৯ লাখ টাকা। ব্যবসায় পতনে থাকা ব্যাংকটির পরিচালন ব্যয় আগের বছরের ৩ মাসের ২২৬ কোটি ৫২ লাখ টাকা থেকে কমে ১৭৩ কোটি ৮৩ লাখ টাকা। বেতনাদি বাবদ খরচ ১০৩ কোটি ৮৪ লাখ টাকা থেকে কমে নেমে এসেছে ৮৭ কোটি ৯৬ লাখ টাকায়।

১ হাজার ২৩৩ কোটি ৪৩ লাখ টাকা পরিশোধিত মূলধনের প্রিমিয়ার ব্যাংকে ৭০৮ কোটি ৫৫ লাখ টাকার ঋণাত্মক সংরক্ষিত মুনাফা। গত ৩১ মার্চ ব্যাংকটি থেকে প্রদত্ত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৯৪ কোটি ৯৭ লাখ টাকা। এ ছাড়া সরকারি সিকিউরিটিজে ৩ হাজার ৭৬৫ কোটি ১৩ লাখ টাকা ও অন্যান্য খাতে ১ হাজার ৩৯২ কোটি ৮২ লাখ টাকার বিনিয়োগ। এর বিপরীতে ব্যাংকটিতে গ্রাহকদের মুদারাবা সেভিংস ডিপোজিট ২ হাজার ৭৭০ কোটি ৯০ লাখ টাকা, ১৩ হাজার ৪৯৪ কোটি ৯৮ লাখ টাকার ফিক্সড ডিপোজিট ও ১৩ হাজার ৫০৯ কোটি ৯৭ লাখ টাকার চলতি ডিপোজিট রয়েছে।

প্রিমিয়ার ব্যাংক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি