Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত জানে না বিএসইসি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ২১:৪৬
আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত জানে না বিএসইসি

গ্রাফিকস: আগামীর সময়

দেশের পাঁচটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। আগামী অর্থবছরের বাজেটে এ খাতে অর্থ বরাদ্দের আশ্বাস পাওয়ার পর গত ১২ মে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগামী জুলাই থেকে প্রতিষ্ঠানগুলোর অবসায়নের প্রক্রিয়া শুরু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে খবরটি গণমাধ্যমে প্রকাশ পেলেও আনুষ্ঠানিকভাবে কিছুই জানে না নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

অবসায়নের জন্য চূড়ান্তভাবে বিবেচনায় থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো— ফাস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। এর মধ্যে আভিভা ফাইন্যান্স বাদের চারটি প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত।

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম আগামীর সময়কে বলছেন, ‘এনবিএফআইগুলোর অবসায়ন প্রক্রিয়াটি যদি পূর্ণাঙ্গভাবে হয় তাহলে বিএসইসির কোনো আপত্তি নেই। এখানে দেখা যাচ্ছে, সরকারের বাজেট থেকে সহায়তা এনে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। ফলে আমানতকারীদের বিনিয়োগের সুরক্ষা দেওয়া হচ্ছে। আমরা চাই, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫ এর ধারা ৭৭-এ বর্ণিত দায়ী ব্যক্তিদের বাদ দিয়ে অন্যান্য সাধারণ বিনিয়োগকারীদের কষ্টার্জিত সঞ্চয়কৃত অর্থ (বাজারমূল্য ও ফেসভ্যালুর মধ্যে যেটি বেশি) ফেরত দেওয়া হোক। পত্রপত্রিকা থেকে এনবিএফআইগুলো অবসায়ন হচ্ছে সেটা জানতে পেরেছি। অবসায়ন সিদ্ধান্তের বিষয়টি বিএসইসিকে অবহিত করা হয়নি।’

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, অবসায়ন কার্যক্রম শুরুর আগে আমানতকারীদের জন্য একটি বিশেষ পরিশোধ স্কিম ঘোষণা করা হবে। ওই স্কিমের আওতায় যেসব ব্যক্তি আমানতকারীর সঞ্চয়ের পরিমাণ ১০ লাখ টাকার মধ্যে, তারা মূলধনের পুরো অর্থ ফেরত পাবেন। তবে কোনো সুদ দেওয়া হবে না।

অন্যদিকে ১০ লাখ টাকার বেশি আমানত রয়েছে এমন গ্রাহকদের ক্ষেত্রে অর্থ ফেরত দেওয়া হবে আনুপাতিক হারে। অর্থাৎ তহবিলের প্রাপ্যতা এবং জমার পরিমাণ বিবেচনায় পর্যায়ক্রমে অর্থ পরিশোধ করা হবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো চিঠিতে বিএসইসি জানিয়েছে, বর্তমান অবস্থার জন্য কোনোভাবেই সাধারণ বিনিয়োগকারীরা দায়ী নয়। ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫ এর ধারা- ৭৭ এ বর্ণিত দায়ী ব্যক্তিরা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানসমূহের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে দায়ী, যা ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশে স্বীকৃত।

তাই নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নসংক্রান্ত সব তথ্য নিয়মিত বিনিয়োগকারীদের জানানো; ক্ষতিপূরণে বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা; সম্পদ, জামানত ও দায়ী ব্যক্তিদের সম্পত্তি বিবেচনায় সাধারণ বিনিয়োগকারীর স্বার্থ নির্ধারণ, দায়ী ব্যক্তিদের শেয়ার বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের বিনিয়োগের ন্যূনতম মূল্য নিশ্চিত করা এবং শেয়ারের মূল্য ঘোষণা ছাড়া কোনো প্রতিষ্ঠান অবসায়ন না করার বিষয়টি বিবেচনা করা অত্যন্ত জরুরি।

আর্থিক প্রতিষ্ঠানবিএসইসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    মাছ সংকটের পর লোডশেডিং, ক্ষতির মুখে খুলনার ব্যবসায়ীরা

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    জনগণের জন্য নেমেছি, অধিকার আদায় করে ফিরব : শফিকুর রহমান

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ‘ব্যাগ গুছিয়ে’ ভারতীয় কোম্পানিকে কেনিয়া ছাড়ার নির্দেশ

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    advertiseadvertise