Agamir Somoy E-Paper
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের জীবন বাঁচাতে সড়কে শফিকুল
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

কাস্টডিয়ানের প্রতিবেদন

রেসের ৪ ফান্ডের সম্পদ নিরাপদ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:০৩
রেসের ৪ ফান্ডের সম্পদ নিরাপদ

সংগৃহীত ছবি

দেশের বৃহত্তম বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস ম্যানেজমেন্ট পরিচালিত চারটি মিউচুয়াল ফান্ডের সব তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত বিনিয়োগ সম্পদ অক্ষত ও নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করেছে ফান্ডগুলোর কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংক।

১৩ জুলাই ব্র্যাক ব্যাংক প্রকাশিত মিউচুয়াল ফান্ড অ্যাসেট কনফার্মেশন রিপোর্টে বলা হয়েছে, ৩০ জুন পর্যন্ত কাস্টডিয়ানে সংরক্ষিত সব মূলধন বাজারে বিনিয়োগ এবং ব্যাংকের স্থায়ী আমানত (এফডিআর) শতভাগ হিসাবভুক্ত রয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মিউচুয়াল ফান্ড বিধিমালা অনুযায়ী এসব সম্পদ স্বাধীন কাস্টডিয়ানের তত্ত্বাবধানে সংরক্ষিত থাকে।

প্রতিবেদন অনুযায়ী, রেস পরিচালিত পপুলার লাইফ ১ম মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং এবি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড-এর মোট সম্পদের পরিমাণ ৭২৪ কোটি ৮৪ লাখ টাকা। এর মধ্যে তালিকাভুক্ত শেয়ার, বিএসইসি অনুমোদিত অ-তালিকাভুক্ত বিনিয়োগ এবং ব্যাংক আমানতে মোট ৭১৮ কোটি ৭২ লাখ টাকার বিনিয়োগ রয়েছে।

ব্র্যাক ব্যাংক তাদের প্রত্যয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রও সংযুক্ত করেছে। এতে উল্লেখ করা হয়েছে, বিএসইসির বিধিমালা অনুযায়ী মিউচুয়াল ফান্ডের তালিকাভুক্ত শেয়ার সম্পদ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে থাকে না; বরং কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংকের নিজস্ব ডিপোজিটরি পার্টিসিপ্যান্ট (ডিপি) হিসাবেই সংরক্ষিত থাকে। এছাড়া শেয়ার লেনদেনের নিষ্পত্তিও ওই কাস্টডিয়ান হিসাবের মাধ্যমে সম্পন্ন হয় এবং কাস্টডিয়ানের জ্ঞাতসারে ছাড়া তা করা সম্ভব নয়।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে রেস ম্যানেজমেন্টের জনসংযোগ বিভাগের এক কর্মকর্ত আগামীর সময়কে বলেন, "আমরা সবসময়ই বলে আসছি যে আমাদের ফান্ডের সম্পদের শতভাগ হিসাব রয়েছে, কোথাও কোনো ঘাটতি নেই। শুধু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির নিয়মিত প্রতিবেদনের মাধ্যমে নয়, স্বাধীন কাস্টডিয়ানও এসব সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে। কিছু স্বার্থান্বেষী মহল দায়িত্বজ্ঞানহীনভাবে রেস পরিচালিত ফান্ডের সম্পদ গায়েব বা আত্মসাতের অভিযোগ তুলে আমাদের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছে। ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে প্রকাশিত কাস্টডিয়ানের এসব প্রতিবেদন প্রমাণ করে যে রেস পরিচালিত ফান্ডগুলোর সব সম্পদ নিরাপদ এবং যথাযথভাবে হিসাবভুক্ত রয়েছে।"

এ বিষয়ে অ্যাসোসিয়েশন অব মিউচুয়াল ফান্ডস অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজের (এএমএফএসি) নিয়ন্ত্রক বিষয়ক লিয়াজোঁ প্রফেসর এ.কে.এম. মাজহারুল ইসলাম আগামীর সময়কে বলেন, "বন্ধ-মেয়াদি (ক্লোজড-এন্ড) মিউচুয়াল ফান্ড শিল্পের জন্য এটি ইতিবাচক খবর। এটি প্রমাণ করে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ও কাস্টডিয়ানের পৃথক দায়িত্ব কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে এবং কাস্টডিয়ান ফান্ডের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করছে। আমাদের দীর্ঘদিনের অবস্থান হলো, দেশের মিউচুয়াল ফান্ড খাত অত্যন্ত নিয়ন্ত্রিত ও বিধি-অনুগত। দুঃখজনকভাবে কিছু মহল অসৎ উদ্দেশ্যে, এমনকি বাজারে কারসাজির স্বার্থে, ফান্ডের সম্পদ আত্মসাতের মতো বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছে। ব্র্যাক ব্যাংকের সর্বশেষ এই প্রত্যয়ন রেস পরিচালিত ফান্ডগুলোর ক্ষেত্রে এমন গুজবকে ভিত্তিহীন প্রমাণ করেছে।"

রেস ম্যানেজমেন্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    অপ্রতিম হত্যাকাণ্ডে কাঁদলেন-ক্ষমা চাইলেন এমপি মনিরুল, বললেন ‘কী দেশ বানালাম’

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে,  এখন তাদেরই জানাজা

    ফিরছিলেন আত্মীয়ের জানাজা থেকে, এখন তাদেরই জানাজা

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    অপ্রতিম হত্যায় চারজন শনাক্ত, আটক ২

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    গ্যাস, বিদ্যুৎ দিচ্ছেন না বলেই আমাদের লংমার্চ: ডা. শফিকুর

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    আমার ছেলের কী অন্যায় ছিল জানতে চাই, কোন দেশ এটা

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    জনগণকে একদফার প্রস্তুতি নিতে বললেন জামায়াত আমির

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    কোরআন-সংবিধান নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনায় হেফাজত

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    দীর্ঘদিন পর নাটকে বিজরী বরকতুল্লাহ, সঙ্গে তৌসিফ ও সাদনিমা

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    প্রয়োজন না থাকলে ঘনিষ্ঠ দৃশ্যে রাজি নই: রাধিকা আপ্তে

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    আটকের কয়েক ঘণ্টা আগে অপ্রতিমকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন আনাস

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    গত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা হয়েছে

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    মেসে ‘ভাত চুরি’ করে খাওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় ছাত্রকে ‘পিটিয়ে হত্যা’

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    শিক্ষার্থীর শেখার ফলই হবে প্রাথমিক শিক্ষার সাফল্যের মূল মাপকাঠি

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

    গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি