দেশের বৃহত্তম বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান রেস ম্যানেজমেন্ট পরিচালিত চারটি মিউচুয়াল ফান্ডের সব তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত বিনিয়োগ সম্পদ অক্ষত ও নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করেছে ফান্ডগুলোর কাস্টডিয়ান ব্র্যাক ব্যাংক।১৩ জুলাই ব্র্যাক ব্যাংক প্রকাশিত মিউচুয়াল ফান্ড অ্যাসেট কনফার্মেশন রিপোর্টে বলা হয়েছে, ৩০ জুন পর্যন্ত কাস্টডিয়ানে সংরক্ষিত সব মূলধন বাজারে বিনিয়োগ এবং ব্যাংকের স্থায়ী আমানত (এফডিআর) শতভাগ হিসাবভুক্ত রয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মিউচুয়াল ফান্ড ব...