Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

টানা তিন দিন দরপতন, তলানিতে সূচক

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৭:৫৩
টানা তিন দিন দরপতন, তলানিতে সূচক

গ্রাফিকস: আগামীর সময়

দেশের শেয়ারবাজারে দরপতনের ধারা এখনো অব্যাহত। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিংহভাগ কোম্পানির শেয়ারের দাম কমার পাশাপাশি তলানিতে নেমেছে মূল্যসূচকও। গত সপ্তাহের শেষ দুই দিনের ধারাবাহিকতায় এ নিয়ে টানা তিন কার্যদিবস পতনের মুখ দেখল শেয়ারবাজার। তবে সূচক কমলেও ইতিবাচক দিক হলো, এদিন দুই বাজারেই লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।

আজ লেনদেনের শুরুটা ছিল বেশ আশাজাগানিয়া। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়েই লেনদেন শুরু হয় ডিএসইতে এবং একপর্যায়ে প্রধান সূচক ৩৩ পয়েন্ট পর্যন্ত বেড়ে যায়। এতে টানা দরপতন থেকে বাজার ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী হয়ে উঠেছিলেন বিনিয়োগকারীরা। তবে প্রথম দেড় ঘণ্টা পার হতেই বাজারের চিত্র বদলে যেতে শুরু করে। দর বৃদ্ধির তালিকা থেকে একের পর এক কোম্পানি দর পতনের তালিকায় নাম লেখাতে থাকে। দিনশেষে ভালো-মন্দ সব খাতের বেশিরভাগ কোম্পানির দাম কমে যায়।

ডিএসইতে আজ সব খাত মিলিয়ে ১০২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও দর হারিয়েছে ২৪৭টি কোম্পানি এবং অপরিবর্তিত ৪১টির দাম। ভালো কোম্পানি বা ১০ শতাংশের বেশি লভ্যাংশ দেওয়া ‘এ’ ক্যাটাগরির কোম্পানির মধ্যে ৫৯টির দাম বেড়েছে, অন্যদিকে কমেছে ১২৫টির। ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া মাঝারি মানের ১০টি কোম্পানির দর বাড়লেও কমেছে ৬২টির। লভ্যাংশ না দেওয়া ‘জেড’ গ্রুপের ৩৩টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির বিপরীতে কমেছে ৬০টির। এ ছাড়া ২৪টি মিউচুয়াল ফান্ডের দরপতন হয়েছে এবং মাত্র ৬টির দাম বেড়েছে।


আরও পড়ুন

হাম উপসর্গে আরও ৬ মৃত্যু

১৬ আগস্ট ২০২৬

দরপতনের প্রভাবে ডিএসইর প্রধান মূল্যসূচক ‘ডিএসইএক্স’ ২৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৮৫৯ পয়েন্টে। একইভাবে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ‘ডিএসই-৩০’ সূচক ৮ পয়েন্ট কমে ২ হাজার ১৮৪ পয়েন্টে এবং ‘ডিএসই শরিয়াহ’ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ১৭১ পয়েন্টে নেমেছে।



সূচক কমলেও লেনদেনের গতি অবশ্য বেশ ভালো ছিল। ডিএসইতে আজ ১ হাজার ১৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ২০৫ কোটি ১০ লাখ টাকা বেশি। এই লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ৩১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হওয়া মালেক স্পিনিংয়ের। তালিকায় এর পরেই ছিল বেক্সিমকো ও শমরিতা হাসপাতাল। এ ছাড়া সেনা ইন্স্যুরেন্স, সায়হাম কটন, গ্লোবাল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, শার্প ইন্ডাস্ট্রিজ এবং আইপিডিসি ফাইন্যান্স লেনদেনের শীর্ষ দশে স্থান করে নেয়।


অন্যদিকে সিএসইতে সার্বিক মূল্যসূচক ‘সিএএসপিআই’ ৬৮ পয়েন্ট কমেছে। সেখানে লেনদেনে অংশ নেওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ৭৪টির এবং ১১২টির দাম কমেছে। সিএসইতে আজ ৭৫ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের ৪৫ কোটি ৮৫ লাখ টাকার তুলনায় কিছুটা বেশি।


ডিএসইসিএসই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক