Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

শেয়ার জালিয়াতির মামলায় আ.লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১২:০৩
শেয়ার জালিয়াতির মামলায় আ.লীগ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইউসুফ আবদুল্লাহ হারুন

শেয়ার জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা ইউসুফ আবদুল্লাহ হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক সোমবার (১৬ মার্চ) এ পরোয়ানা জারির আদেশ দেন। গ্রেপ্তারি পরোয়ানাটি কার্যকর করার জন্য ঢাকার বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ইনকনট্রেড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের শেয়ার জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে মামলাটি করা হয়। কোম্পানিটির শেয়ারহোল্ডার আমিরুল হকের পক্ষে মুশফিক আল মাসুন মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, ২০০৬ সালে বাদী ও তার স্ত্রী কোম্পানির মোট ২ হাজার ৩০০ শেয়ারের বিপরীতে ৫০০ শেয়ারের মালিকানা অর্জন করেন। কিন্তু পরে ২০০৭ ও ২০০৯ সালে কোম্পানির শেয়ার বৃদ্ধি করা হলেও বাদী ও তার স্ত্রীকে সে বিষয়ে অবহিত করা হয়নি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে উল্লেখ করা হয়, কোম্পানির বোর্ড মিটিংয়ের নোটিশ না দিয়েই জাল রেজল্যুশন দেখিয়ে বিপুল পরিমাণ শেয়ার বৃদ্ধি করা হয় এবং সেই শেয়ার এককভাবে নিজের নামে বরাদ্দ নেন ইউসুফ আবদুল্লাহ হারুন।

তদন্তে আরও জানা যায়, দুই ধাপে কোম্পানির শেয়ার মূলধন বাড়ানো হয়—প্রথমে ৩ লাখ ৭০ হাজার ৯৬৭টি এবং পরে ৬ লাখ ২৭ হাজার ৫৩৩টি শেয়ার যোগ করা হয়। এর মাধ্যমে হারুন প্রায় ৯ লাখ ৯৮ হাজার ৫০০ শেয়ারের নিয়ন্ত্রণ লাভ করেন, যার বাজারমূল্য প্রায় ৯ কোটি ৯৮ লাখ টাকা।

পিবিআই তাদের প্রতিবেদনে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ১০৯, ৫০৬ ও ৩৪ ধারায় অপরাধ সংঘটনের প্রমাণ পেয়েছে বলে উল্লেখ করেছে। একই সঙ্গে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহসিন সরকারও এই অনিয়মে জড়িত থাকার তথ্য উঠে এসেছে।

তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের পরই বিচারক ইউসুফ আবদুল্লাহ হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে।

ইউসুফ আবদুল্লাহ হারুন ব্যবসা ও রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয়। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক কাউন্সিলর ছিলেন এবং ১৯৯৮ ও ২০০৩ সালে এফবিসিসিআইর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক জীবনে তিনি প্রথম ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এবং  ২০১৮ সালের নির্বাচনে কুমিল্লা-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পুনরায় সংসদে নির্বাচিত হন।

আদালতবাণিজ্যশিল্পজালিয়াতিগ্রেপ্তারি পরোয়ানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!