Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

ভ্যানগার্ডকে অবৈধ বিনিয়োগ ফেরতের নির্দেশ, ব্যর্থ হলে জরিমানা

বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ১৫:০১
ভ্যানগার্ডকে অবৈধ বিনিয়োগ ফেরতের নির্দেশ, ব্যর্থ হলে জরিমানা

সংগৃহীত ছবি

সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে দুইটি মিউচুয়াল ফান্ড থেকে ২০ কোটি ৫৯ লাখ টাকা বিনিয়োগের অভিযোগ আছে ভ্যানগার্ডের নামে। 

অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডকে ওই অর্থ সুদসহ ৩০ দিনের মধ্যে ফেরত দিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ফেরত না দিলে প্রতিষ্ঠানটিকে গুনতে হবে মোট ২২ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা । মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১২তম সভায় নেওয়া হয় এ সিদ্ধান্ত। পরদিন বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বিষয়টি।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৩ সালে ‘ভ্যানগার্ড এএমএল রুপালি ব্যাংক ব্যালেন্সড ফান্ড’ থেকে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেডের ৬ লাখ শেয়ারে বিনিয়োগ করে ভ্যানগার্ড। প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫ টাকা দরে কিনে বিনিয়োগ করা হয় মোট ১ কোটি ৫০ লাখ টাকা। যা আইনবহির্ভূত ছিল। এ ঘটনায় ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ফান্ডে ৫ কোটি ৭৪ লাখ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। ব্যর্থ হলে ৬ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা আরোপ করা হবে। একইভাবে, ২০১৭ সালে একই ফান্ড থেকে এএফসি হেলথ লিমিটেডের ৪৮ লাখ শেয়ারে বিনিয়োগ করে প্রতিষ্ঠানটি।

প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ার ২ টাকা ৫০ পয়সা প্রিমিয়ামসহ ১২ টাকা ৫০ পয়সা দরে কিনে বিনিয়োগ করা হয় মোট ৬ কোটি টাকা। যা সিকিউরিটিজ আইন পরিপন্থী। এ ক্ষেত্রে ১৪ কোটি ৮৫ লাখ টাকা ফেরত দিতে নির্দেশ দিয়েছে কমিশন। নির্ধারিত সময় অতিক্রম করলে জরিমানা দিতে হবে ১৬ কোটি টাকা। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ দিনের মধ্যে অর্থ ফেরত না দিলে পরবর্তী ৭ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে নিজস্ব তহবিল থেকে। এরপরও ব্যর্থ হলে প্রতিদিন ১০ হাজার টাকা করে অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে। ঘটনায় তদারকির দায়িত্বে থাকা ট্রাস্টি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ যথাযথ দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে বলে মনে করছে কমিশন। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া বিনিয়োগের বিপরীতে ৯৯ শতাংশ প্রভিশনের বিষয়টি নিরীক্ষা প্রতিবেদনে স্পষ্টভাবে তুলে না ধরায় নিরীক্ষা প্রতিষ্ঠান মালেক সিদ্দিকী ওয়ালি অ্যান্ড কোংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে পাঠানো হয়েছে। বিএসইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।





ভ্যানগার্ডজরিমানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে