Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

অভিজ্ঞতা অর্জনে ভারতের এমসিএক্সে সিএসইর ৯ ব্রোকার

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৮
অভিজ্ঞতা অর্জনে ভারতের এমসিএক্সে সিএসইর ৯ ব্রোকার

সংগৃহীত ছবি

দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রস্তুতি চলছে। এরই অংশ হিসেবে কমোডিটি ডেরিভেটিভসের লেনদেন ও পরিচালন পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে ভারতের মুম্বাইয়ে অবস্থিত মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স) পরিদর্শন করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষসহ নয়টি ব্রোকারেজ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। কমোডিটি এক্সচেঞ্জ চালুর আগে ব্রোকারদের প্রস্তুত করা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতেই এ সফরের আয়োজন করা হয়।

সিএসইর উদ্যোগে দেশের শেয়ারবাজারের ৯টি শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠিত প্রতিনিধি দলটি গত ৩০ আগস্ট থেকে ভারতের এমসিএক্স সফরে রয়েছে। বুধবার সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সফরে প্রতিনিধিরা কমোডিটি ডেরিভেটিভস ট্রেডিংয়ের নিয়ম-কানুন, লেনদেন পরিচালনার প্রক্রিয়া, ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্রোকারেজ পর্যায়ের বিভিন্ন অপারেশনাল কার্যক্রম সরেজমিনে দেখছেন। একই সঙ্গে এক্সচেঞ্জ ও ব্রোকারের মধ্যে সমন্বয় এবং প্রযুক্তিগত সংযোগ কীভাবে পরিচালিত হয়, সে বিষয়েও ধারণা নিচ্ছেন।

আরও পড়ুন

সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

০২ সেপ্টেম্বর ২০২৬

সফরের অংশ হিসেবে গত ৩০ আগস্ট মুম্বাইয়ের দ্য ললিত মুম্বাইয়ে ‘অপারেশনাল অ্যাসপেক্টস অব কমোডিটি ডেরিভেটিভস: আ ব্রোকারেজ পার্সপেক্টিভ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে এমসিএক্সের সাবেক চিফ রিস্ক ম্যানেজমেন্ট অফিসার গিতেশ শাহ এবং চেলা সফটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্বাইয়া রাজাগোপাল রিসোর্স পারসন হিসেবে অংশ নেন। কর্মশালায় এমসিএক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ম্রুগাঙ্ক পারাঞ্জ্যাপেও অংশগ্রহণ করেন।

এরপর ১ সেপ্টেম্বর প্রতিনিধি দল এমসিএক্স ইন্ডিয়ার কার্যালয় পরিদর্শন করে। সেখানে ‘অপারেশনাল প্রসিডিউরস: এক্সচেঞ্জ-টু-ব্রোকার ইন্টারফেস’ বিষয়ে উপস্থাপনায় অংশ নেন তারা। পরে এমসিএক্সসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এবং এমসিএক্সের সাবেক চিফ বিজনেস অফিসার ঋষি নাথানির সঙ্গে বৈঠক করেন সিএসইর প্রতিনিধিরা।

সিএসইর উপ-মহাব্যবস্থাপক একেএম শাহরোজ আলম ও সহকারী মহাব্যবস্থাপক মো. ফয়সাল হুদার নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ, ওয়ান সিকিউরিটিজ, বি রিচ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, পূবালী ব্যাংক সিকিউরিটিজ, ইউসিবি স্টক ব্রোকারেজ, আইল্যান্ড সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ এবং এনএলআই সিকিউরিটিজের কর্মকর্তারা। সিএসই জানিয়েছে, ২ সেপ্টেম্বরও এমসিএক্সের ব্যবস্থাপনায় প্রতিনিধি দলের আরও কয়েকটি ব্রোকারেজ অফিস পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

ভারতশেয়ারবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    বনমালী

    বনমালী

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার