Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৫০ বছর ধরে বর্জ্যমুক্ত রাখছেন রাস্তা-বাজার
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

এফএ ট্রেডিংকে জরিমানা

স্টার অ্যাডহেসিভের দর বাড়িয়ে কারসাজি

নুরুজ্জামান তানিম
নুরুজ্জামান তানিম
agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০১:৩৩
স্টার অ্যাডহেসিভের দর বাড়িয়ে কারসাজি

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজারে এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত স্টার অ্যাডহেসিভস লিমিটেডের শেয়ারের দাম কারসাজির মাধ্যমে কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে। তদন্তে এর প্রমাণ পেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফলে অপরাধে জড়িত থাকার কারণে এফএ ট্রেডিং করপোরেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা।

সম্প্রতি বিএসইসির কমিশনার নাহিদ মাহতাব স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। আগামীর সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।

বিএসইসি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি পর্যন্ত স্টার অ্যাডহেসিভসের শেয়ারে অস্বাভাবিক লেনদেন পরিলক্ষিত হয়। এক মাসের সামান্য বেশি এ সময়ে কোম্পানিটির শেয়ারের দাম ৪৩ দশমিক ৩৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। বিপুল পরিমাণ শেয়ার এককভাবে কিনে বাজারে কৃত্রিম চাহিদা সৃষ্টি এবং দামের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে বলে উঠে আসে বিএসইসির তদন্তে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারের শীর্ষ ক্রেতা ছিল এফএ ট্রেডিং করপোরেশন (বিও আইডি: ১৬০৫১২০০৬৩১১০১৮৭)। তারা যমুনা ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের মাধ্যমে ১০ লাখ ১৮ হাজার ৯১৫টি শেয়ার কেনে, যা ওই সময়ে বাজারে লেনদেন হওয়া মোট শেয়ারের ৪০ দশমিক শূন্য ৯ শতাংশ। বিপুল পরিমাণ শেয়ার কিনলেও এর বিপরীতে তারা বিক্রি করে মাত্র ৫০ হাজার শেয়ার। এতে প্রতিষ্ঠানটি ১ কোটি ২০ লাখ ৩২ হাজার ২৩৫ টাকার ‘আনরিয়েলাইজড’ (অবাস্তবায়িত) মুনাফা করে। বিএসইসির মতে, এটি বাজারে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি এবং অন্য বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার স্পষ্ট ইঙ্গিত।

অনুসন্ধানে আরও দেখা যায়, নির্দিষ্ট কয়েকটি দিনে ধারাবাহিক লেনদেনের মাধ্যমে শেয়ারের দাম বাড়ানোর সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। ২০ জানুয়ারি ২০২৫ দুপুর ১টা ২১ মিনিট থেকে ১টা ২৩ মিনিটের মধ্যে মাত্র দুই মিনিটে প্রতিষ্ঠানটি টানা ৫৪টি হাওলার মাধ্যমে ৩৯ হাজার ৮৬৩টি শেয়ার কেনে। এর ফলে শেয়ারের দর ৫৩ টাকা ৬০ পয়সা থেকে বেড়ে ৫৩ টাকা ৯০ পয়সায় ওঠে। ওইদিন মোট লেনদেন হওয়া শেয়ারের ৩১ দশমিক ৩৮ শতাংশই কিনেছিল এফএ ট্রেডিং।

একইভাবে ২৩ জানুয়ারি সকাল ১০টা ২৭ মিনিট থেকে ১০টা ৩৫ মিনিটের মধ্যে বাজারে সম্পন্ন হওয়া ২০টি হাওলার মধ্যে ১৬টিই সম্পন্ন করে প্রতিষ্ঠানটি।

এ ঘটনাকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ১৭(ই)(ভি) ধারার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে বিএসইসি।

এই অভিযোগে ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর নোটিস জারি করে ২৯ সেপ্টেম্বর শুনানির সুযোগ দেওয়া হয়। শুনানিতে এফএ ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ লিখিত ব্যাখ্যা দেন। তিনি দাবি করেন, দীর্ঘমেয়াদে লভ্যাংশ পাওয়ার আশায় যমুনা ব্যাংক ক্যাপিটাল থেকে মার্জিন ঋণ নিয়ে এবং আরএসআই ও এমএসিডি সূচকের ভিত্তিতে তিনি বিনিয়োগ করেছিলেন; বাজার কারসাজির কোনো উদ্দেশ্য তার ছিল না।

তবে, কমিশন তার এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি। শেয়ারবাজারের শৃঙ্খলা, স্বচ্ছতা ও জনস্বার্থ রক্ষায় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ২২ ধারার ক্ষমতাবলে শেষ পর্যন্ত এফএ ট্রেডিং করপোরেশনকে ১ লাখ টাকা জরিমানা করে বিএসইসি।

 

স্টার অ্যাডহেসিভসকারসাজিবিএসইসিজরিমানাএফএ ট্রেডিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    জনতা ব্যাংকে মহাদুর্নীতি, ভেঙে দেওয়া হচ্ছে বোর্ড

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    সৌদির রিয়াদে সড়ক দুর্ঘটনায় কালীগঞ্জের দুই প্রবাসীর মৃত্যু

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬  কর্মকর্তার

    ডিআইজি-এসপিসহ চাকরি গেল ৬ কর্মকর্তার

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    ‘নিয়মিত ক্লাস না করলে সুপারিশ শোনা হবে না’

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়েই জুডিশিয়াল সার্ভিসে বাজিমাত ঢাবির ১০ শিক্ষার্থীর

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    খলিলুর রহমানের দপ্তরে নিয়োগ পেলেন জাইমা রহমানসহ ৬ বাংলাদেশি

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    এনবিআরের কর কমিশনারের শতকোটির দুর্নীতি!

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    স্বামীর চেয়ে বয়সে বড় বলিউডের ৭ নায়িকা

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    জুতা দিয়ে টেবিলে আঘাত থেকে সনদ ছেঁড়া, জাতিসংঘে স্মরণীয় ৬ মুহূর্ত

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    সিজারের পর নারীর মৃত্যু, অবহেলার অভিযোগ পরিবারের

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    বিএনপি-এনসিপি কর্মীদের হট্টগোল, তোপের মুখে হান্নান মাসউদ

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    রাজপথে বিএনপি, লক্ষ্য তিনটি

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ

    বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে হামলার শিকার তরুণী, থানায় অভিযোগ