Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারের নেশা দুই চালকের
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

দুর্বল ব্যবসার মধ্যেই দুলামিয়া কটনের ২৪৩ শতাংশ দর বৃদ্ধি

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৬:২২
দুর্বল ব্যবসার মধ্যেই দুলামিয়া কটনের ২৪৩ শতাংশ দর বৃদ্ধি

সংগৃহীত ছবি

দীর্ঘদিন লোকসানে থাকা শেয়ারবাজারে তালিকাভুক্ত দুলামিয়া কটন স্পিনিং মিলসের ব্যবসায়িক অবস্থা এখনো দুর্বল হলেও কোম্পানিটির শেয়ারদরে অস্বাভাবিক উল্লম্ফন দেখা গেছে। এ দর বৃদ্ধির পেছনে কোনো যৌক্তিক কারণ খুঁজে পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

জানা গেছে, দুলামিয়া কটনের শেয়ারদর হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কোম্পানি কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চেয়ে ব্যাখ্যা তলব করে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানিয়েছে, কোনো ধরনের অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ারদর এভাবে বাড়ছে।

তথ্য অনুযায়ী, গত বছরের ২২ জুন দুলামিয়া কটনের শেয়ারদর ছিল ৬৫ টাকা ৫০ পয়সা, যা চলতি বছরের ২১ জুলাই বেড়ে দাঁড়িয়েছে ২২৪ টাকা ৯০ পয়সায়। ফলে ১৩ মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫৯ টাকা ৪০ পয়সা বা প্রায় ২৪৩ শতাংশ।

অথচ কোম্পানিটির ব্যবসায়িক অবস্থান খুবই দুর্বল। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) কোম্পানিটি শেয়ারপ্রতি মাত্র ২০ পয়সা করে মোট ১৫ লাখ টাকা মুনাফা করেছে।

এর আগে টানা লোকসানের ইতিহাস রয়েছে প্রতিষ্ঠানটির। গত পাঁচ অর্থবছরের মধ্যে চার বছরই লোকসান গুনতে হয়েছে দুলামিয়া কটনকে। এর মধ্যে ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি ১ টাকা ৩৭ পয়সা করে মোট ১ কোটি ৪ লাখ টাকা, ২০২১-২২ অর্থবছরে শেয়ারপ্রতি ১ টাকা ১৩ পয়সা করে ৮৬ লাখ টাকা, ২০২২-২৩ অর্থবছরে শেয়ারপ্রতি ১ টাকা ৯ পয়সা করে ৮৩ লাখ টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারপ্রতি ৮৮ পয়সা করে ৬৭ লাখ টাকা লোকসান হয়। তবে সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি ২৫ পয়সা করে মোট ১৯ লাখ টাকা মুনাফা অর্জন করেছে কোম্পানিটি।

দীর্ঘদিন লোকসানে থাকার কারণে শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দিতে পারেনি দুলামিয়া কটন। তবে ২০২৪-২৫ অর্থবছরে মুনাফায় ফেরার পর শেয়ারপ্রতি ৩০ পয়সা বা ৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা ও বিতরণ করা হয়।

১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন বর্তমানে ৭ কোটি ৫৬ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের মালিকানায় রয়েছে ৬৬ দশমিক ৯৯ শতাংশ শেয়ার।

শেয়ারবাজারদুলামিয়াদুর্বল ব্যবসা
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    মানুষের উপকারের নেশা দুই চালকের

    মানুষের উপকারের নেশা দুই চালকের

    ২১ জুলাই ২০২৬, ০২:৫০

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    সোয়া লাখ কোটির গ্যাস সন্ধানে ৭২৯ কোটি

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩১

    এই ক্ষত শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে

    এই ক্ষত শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে

    ২১ জুলাই ২০২৬, ১০:৪৪

    দেশে লাল গালিচা সংবর্ধনা পেল আর্জেন্টিনা দল

    দেশে লাল গালিচা সংবর্ধনা পেল আর্জেন্টিনা দল

    ২১ জুলাই ২০২৬, ০৯:৫৩

    ফাইনাল শেষে মারামারি নিয়ে ফিফার তদন্ত শুরু

    ফাইনাল শেষে মারামারি নিয়ে ফিফার তদন্ত শুরু

    ২১ জুলাই ২০২৬, ১১:২৬

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ওয়্যারড্রোবের নিচে স্কুলছাত্রীর লাশ, সন্দেহভাজন নারীকে পিটিয়ে হত্যা

    ২১ জুলাই ২০২৬, ০০:২৩

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    যাত্রাবাড়ীতে মারধরে যুবকের মৃত্যু

    ২১ জুলাই ২০২৬, ০০:৩১

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় থাকবে না গ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০০:৪৮

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ইতিহাসের সর্বোচ্চ ২৩ লাখ টন খাদ্যশস্য মজুদ

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    রাতেই আবার জন্তর মন্তরে ককরোচ

    ২১ জুলাই ২০২৬, ০১:৪১

    হরমুজে জাহাজ ও মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের

    হরমুজে জাহাজ ও মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত ইরানের

    ২১ জুলাই ২০২৬, ১০:১৮

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    শ্যালককে বাঁচাতে গিয়ে নিহত দুলাভাই

    ২১ জুলাই ২০২৬, ০৫:৪২

    সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

    সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা

    ২১ জুলাই ২০২৬, ১১:৩৩

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    উত্তরাঞ্চলে দামের চাপে বদলাচ্ছে খাদ্যাভ্যাস

    ২১ জুলাই ২০২৬, ০৫:৩০

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    বনদস্যুদের নির্যাতনে নদীতে ঝাঁপ, চার দিন পর ফিরল মেহেদী

    ২১ জুলাই ২০২৬, ০৪:৫৮

    advertiseadvertise