Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

হিরু-ছায়েদুরের ৯৩ বিওর নিষেধাজ্ঞা প্রত্যাহার

  • শেয়ার কেনাবেচা করলেও টাকা তুলতে পারবে না
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ২২:০৩
শেয়ার করুন:
হিরু-ছায়েদুরের ৯৩ বিওর নিষেধাজ্ঞা প্রত্যাহার

ছবি: আগামীর সময়

শেয়ারবাজারে আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু ও ছায়েদুর রহমানসহ সাত ব্যক্তি এবং তাদের সংশ্লিষ্ট ৯৩টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শর্ত সাপেক্ষে প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে এসব হিসাবে থাকা শেয়ার স্বাভাবিকভাবে কেনাবেচার সুযোগ তৈরি হয়েছে। তবে হিসাবগুলো থেকে কোনো অর্থ উত্তোলন বা স্থানান্তর করা যাবে না। একই সঙ্গে ব্লক মার্কেটে লেনদেন, শেয়ার স্থানান্তর ও মালিকানা পরিবর্তনের সুযোগও থাকবে বন্ধ। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার বিএসইসির মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স ডিভিশনের সুপারিশের ভিত্তিতে নেওয়া হয় এ সিদ্ধান্ত। বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত এ আদেশ জারি করা হয়েছে। এর আগে কমিশনের ১ হাজার ৩৭তম সভায় বিষয়টি পর্যালোচনার পর নেওয়া হয় এমন সিদ্ধান্ত।

বিএসইসির আদেশ অনুযায়ী, সাত ব্যক্তির নামে পরিচালিত ৯৩টি বিও হিসাবের ওপর আগে আরোপিত অবরুদ্ধ রাখার নির্দেশনা নির্দিষ্ট শর্তে প্রত্যাহার করা হয়েছে। এর মধ্যে আবুল খায়েরের নামে ৩২টি, স্ত্রী কাজী সাদিয়া হাসানের ২৩টি, বোন কনিকা আফরোজের ১০টি, বাবা আবুল কালাম মাতবরের ৮টি ও ভাই সাজেদ মাদবরের ৪টি এবং ছায়েদুর রহমানের ১১টি ও স্ত্রী ফেরদৌসী বেগমের ৫টি বিও হিসাব রয়েছে।

এসব হিসাবের ক্ষেত্রে কয়েকটি শর্ত আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থাটি। আদেশে বলা হয়েছে, হিসাবগুলোতে থাকা শেয়ার মার্জিন বিধিমালা ২০২৫ অনুযায়ী সমন্বয় করা যাবে। পাশাপাশি ট্রেডিং, ট্রান্সমিশন ও ব্লক মার্কেটের লেনদেন ছাড়া করা যাবে স্বাভাবিক শেয়ার কেনাবেচা। তবে বিও হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন বা স্থানান্তর করা যাবে না।

এ ছাড়া কোনো বিও হিসাবের বিষয়ে আদালত, দুর্নীতি দমন কমিশন (দুদক), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কিংবা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা বহাল থাকলে সেই হিসাবের ক্ষেত্রে এ আদেশ কার্যকর হবে না। সংশ্লিষ্ট হিসাবগুলোতে নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডকে (সিডিবিএল) দেওয়া হয়েছে নির্দেশ।

আদেশে বলা হয়েছে, কোনো শেয়ারের ওপর বন্ধক, লিয়েন বা লক-ইন অবস্থা থাকলে সেসব শেয়ারের ক্ষেত্রে এ আদেশে দেওয়া লেনদেনের সুযোগ প্রযোজ্য হবে না।

এদিকে বিএসইসির নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে আগের মাসের প্রতিবেদন কমিশনে জমা দিতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ সামনে আসে। এসব অভিযোগের ভিত্তিতে দুদক ও বিএফআইইউ অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবের পাশাপাশি শেয়ারবাজারে থাকা বিও হিসাবও অবরুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।

শেয়ারবাজারআবুল খায়ের হিরুছায়েদুর রহমানবিএসইসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি