Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

৯ ব্যাংকের মুনাফা বেড়েছে, পতন ৫টির

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৮
শেয়ার করুন:
৯ ব্যাংকের মুনাফা বেড়েছে, পতন ৫টির

গ্রাফিকস: আগামীর সময়

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৪ ব্যাংকের মধ্যে ৯ মাসের ব্যবধানে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২৬) ৯টির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। এ সময়ের মধ্যে মুনাফা কমেছে ৫ ব্যাংকের। এর মধ্যে ডাচ্‌-বাংলা ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১৪৪ শতাংশ। অন্যদিকে রূপালী ব্যাংকের লোকসান বেড়েছে ৫৩০ শতাংশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ব্যাংকগুলোর চলতি বছরের প্রথম ৯ মাসের আর্থিক তথ্য প্রকাশ করা হয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৬ সময়ের মুনাফা আগের বছরের একই সময়ের সঙ্গে তুলনা করে এ চিত্র পাওয়া গেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ডাচ্‌-বাংলা ব্যাংকের চলতি বছরের প্রথম ৯ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৬ টাকা ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ২ টাকা ৫২ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৩ টাকা ৬৩ পয়সা বা ১৪৪ শতাংশ।

পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা বেড়ে হয়েছে ১০ টাকা ১৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ টাকা ৮৩ পয়সা। এতে মুনাফা বেড়েছে ৭৪ শতাংশ। ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা ৫ টাকা ২৯ পয়সা থেকে বেড়ে ৭ টাকা ৭০ পয়সা হয়েছে, যা ৪৬ শতাংশ বেশি। ইস্টার্ন ব্যাংকের মুনাফা ৩ টাকা ৫৬ পয়সা থেকে বেড়ে ৫ টাকা ১০ পয়সা হয়েছে, অর্থাৎ বেড়েছে ৪৩ শতাংশ।

এ ছাড়া ব্যাংক এশিয়ার শেয়ারপ্রতি মুনাফা ৩৭ শতাংশ, যমুনা ব্যাংকের ২০ শতাংশ, প্রাইম ব্যাংকের ৯ শতাংশ এবং মিডল্যান্ড ব্যাংকের ৮১ শতাংশ বেড়েছে। এনআরবিসি ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা ১০ পয়সা থেকে বেড়ে ৫৮ পয়সা হয়েছে। ফলে শতাংশের হিসাবে ব্যাংকটির মুনাফা বেড়েছে ৪৮০ শতাংশ। তবে আগের বছরের মুনাফা কম থাকায় এ বৃদ্ধির হার বেশি দেখা যাচ্ছে।

অন্যদিকে ওয়ান ব্যাংক, ইউসিবি, ট্রাস্ট ব্যাংক ও এমটিবির শেয়ারপ্রতি মুনাফা কমেছে। ওয়ান ব্যাংকের মুনাফা ১ টাকা ৭ পয়সা থেকে কমে ৮৮ পয়সা হয়েছে, যা ১৮ শতাংশ কম। ইউসিবির মুনাফা ৩২ পয়সা থেকে কমে ২৬ পয়সা হয়েছে, কমেছে ১৯ শতাংশ। ট্রাস্ট ব্যাংকের মুনাফা ২ টাকা ৫৫ পয়সা থেকে কমে ২ টাকা ১৭ পয়সা হয়েছে, আর এমটিবির মুনাফা ১ টাকা ৯২ পয়সা থেকে কমে ১ টাকা ৭৬ পয়সা হয়েছে।

তবে সবচেয়ে বড় নেতিবাচক চিত্র রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের। চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৫৮ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৬৮ পয়সা। ফলে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৮ টাকা ৯০ পয়সা বা প্রায় ৫৩০ শতাংশ।

এদিকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্যেও পার্থক্য রয়েছে। পূবালী ব্যাংকের নিট সম্পদমূল্য ৫৭ টাকা ৫৬ পয়সা, ডাচ্‌-বাংলা ব্যাংকের ৬২ টাকা ৯৫ পয়সা এবং ব্র্যাক ব্যাংকের ৫৬ টাকা ৪০ পয়সা। অন্যদিকে রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৮ টাকা ৪৯ পয়সা।

শেয়ারবাজারমুনাফা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ,  এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    কোটি টাকা চাঁদা না পেয়ে শতকোটির কাজ বন্ধ, এমপি নূরুলের বিরুদ্ধে অভিযোগ

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে মতপার্থক্য সিপিবিতে

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আইইডিসিআরের পরিচালককে মারধর : ডা. জাহিদের ড্যাবের সদস্যপদ স্থগিত

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    আমাদের এক কৃষ্ণকুমারী ছিল

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    পার্কওয়ে প্যাকেজিংয়ের আইপিও আবেদন

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    ১৯ দিন নিখোঁজ, ফিরে এসে দুই তরুণী জানালেন সংঘবদ্ধ ধর্ষণের কথা

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    সুতোয় ঝুলছে ফকিরের ভাগ্য, নতুন আইজিপির আলোচনায় অনেক নাম

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    বিদেশে অপরাধের অর্থ কৌশলে দেশের শেয়ারবাজারে

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    চাপের মুখে গ্রাম ছাড়ার পর টিকটকার মাসুদ দিলেন শ্যালিকার সঙ্গে ডিভোর্সের খবর

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    টেড হিউজ: প্রান্তর ও ছায়ার মাঝখানে একটি জীবন

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    লাইসেন্স লাগবে না অটোরিকশাচালকের

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মাজহার আলী

    শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন মাজহার আলী