শমরিতার লভ্যাংশ দ্বিগুণ, মুনাফা বেড়েছে ২০ শতাংশ

সংগৃহীত ছবি
শেয়ারবাজারে তালিকাভুক্ত শমরিতা হসপিটাল লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২৫-২৬ অর্থবছরে শমরিতা হসপিটালের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরে এ মুনাফা ছিল ৬২ পয়সা। অর্থাৎ, এক বছরে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৫০ পয়সা।
গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৮ টাকা ৭৪ পয়সা।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শমরিতা হসপিটালের মুনাফাও বেড়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮৩ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬৯ পয়সা। এতে শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৪ পয়সা বা প্রায় ২০ শতাংশ।
চলতি অর্থবছরের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৯ টাকা ৫৭ পয়সা।



