Agamir Somoy E-Paper
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রতিবন্ধীদের সেবায় কাজল
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় শেয়ারবাজার

সোনালী লাইফের উদ্বৃত্ত কমেছে, লোকসান বেড়েছে মাইডাসের

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৪:৪১
সোনালী লাইফের উদ্বৃত্ত কমেছে, লোকসান বেড়েছে মাইডাসের

সোনালী লাইফের উদ্বৃত্ত কমেছে ৬৭ শতাংশ।

শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও মাইডাস ফাইন্যান্সের ২০২৬ সালের প্রথম ৯ মাসের আর্থিক ফলাফলে নেতিবাচক চিত্র দেখা গেছে। সোনালী লাইফের উদ্বৃত্ত কমেছে ৬৭ শতাংশ। অন্যদিকে, মাইডাস ফাইন্যান্সের শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৩৩ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে সোনালী লাইফের জীবন বীমা তহবিলের আয়-ব্যয়ের উদ্বৃত্ত হয়েছে ২৯ কোটি ৬৯ লাখ টাকা। আগের বছরের একই সময়ে এ উদ্বৃত্ত ছিল ৯১ কোটি ১৬ লাখ টাকা। সে হিসাবে এক বছরে উদ্বৃত্ত কমেছে প্রায় ৬৭ শতাংশ।

এদিকে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আয়-ব্যয়ের উদ্বৃত্তের পরিবর্তে ৪ কোটি ১ লাখ টাকার ঘাটতিতে পড়েছে সোনালী লাইফ। গত বছরের একই সময়ে কোম্পানিটির উদ্বৃত্ত ছিল ১৮ কোটি ৫৮ লাখ টাকা।

তবে কোম্পানিটির জীবন বীমা তহবিলের স্থিতি বেড়েছে। গত ৩০ সেপ্টেম্বর এ তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৯২৫ কোটি ৬৪ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৯৬ কোটি ৩৮ লাখ টাকা। অন্যদিকে, চলতি বছরের প্রথম ৯ মাসে শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক ৪ টাকা ৭৯ পয়সা হয়েছে। গত বছরের একই সময়ে তা ছিল ধনাত্মক ৭ টাকা ৯৫ পয়সা।

অন্যদিকে, মাইডাস ফাইন্যান্সের চলতি বছরের প্রথম ৯ মাসে সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ২৭ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৪ টাকা ৭২ পয়সা। ফলে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১ টাকা ৫৫ পয়সা বা প্রায় ৩৩ শতাংশ।

তবে তৃতীয় প্রান্তিকে মাইডাস ফাইন্যান্সের লোকসান কমেছে। জুলাই-সেপ্টেম্বর সময়ে সমন্বিতভাবে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৪৬ পয়সা। সে হিসাবে প্রান্তিক লোকসান কমেছে ৯৬ শতাংশ।

মাইডাস ফাইন্যান্সের আর্থিক অবস্থার আরেকটি দুর্বল দিক হলো, গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ঋণাত্মক ২৪ টাকা ৯৩ পয়সা ছিল।

শেয়ারবাজারঅর্থনীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ভয় না পেয়ে পরিবর্তন গ্রহণ করেন যারা ভবিষ্যৎ তাদেরই

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    ইসলামী ব্যাংকে ১ মাসে আমানত কমল ১৯ হাজার কোটি

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    দিনাজপুর থেকে ফিরছিলেন সিলেটে, ব্রাহ্মণবাড়িয়ায় প্রাণ গেল শাবিপ্রবি ছাত্রীর

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    প্রেমের সম্পর্ক ঘিরে বিএনপি নেতাদের সালিশ, পরদিন নারীর আত্মহত্যা

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    পর্যটকদের জন্য ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    প্রধানমন্ত্রীর জাপান সফরে আলোচনায় মাতারবাড়ী বিজনেস হাব

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    ভিডিও করেন পাকিস্তানি, ছড়িয়ে দেওয়া ভারতীয় যুবকও সৌদি কারাগারে

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস মিলবে দিনে

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    ২৪ বছরেও বেতন নেই, শিক্ষক হামিদ বিক্রি করেন কাঁঠালপাতা

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২

    অটোরিকশা নিয়ে পালাচ্ছে চোর, মসজিদের মাইকে ঘোষণার পর পিটুনিতে নিহত ২