ফনিক্স ফাইন্যান্সের লোকসান কমেছে, প্রাইম ফাইন্যান্সের বেড়েছে

লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত ফনিক্স ফাইন্যান্সের চলতি অর্থবছরের ৩ মাসের (জানুয়ারি-মার্চ ২০২৬) ব্যবসায় ৪৮ শতাংশ লোকসান কমেছে। তবে আরেক লিজিং কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ২০২৪ সালের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যবসায় ৬৯ শতাংশ লোকসান বেড়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।
ফনিক্স ফাইন্যান্স
কোম্পানিটির ১ম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪.০৩) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (৭.৮১) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান কমেছে ৩.৭৮ টাকা বা ৪৮ শতাংশ।
গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (১০৬.৪৯) টাকায়।
প্রাইম ফাইন্যান্স
কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.৮৫) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১.৬৯) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১.১৬ টাকা বা ৬৯ শতাংশ।
২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (১.৩৯) টাকায়।




