ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের খবর নাকচ

লোগো
ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে সরকারের কোনো আনুষ্ঠানিক উদ্যোগের তথ্য তাদের কাছে নেই বলে জানিয়েছে ব্যাংকটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছে ইসলামী ব্যাংক।
২০২৬ সালের ১৭ নভেম্বর প্রকাশিত ‘ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব সরকারের, ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নিতে পারে রাষ্ট্র’ শিরোনামের একটি অনলাইন সংবাদ বিষয়ে ব্যাংকটির কাছে ব্যাখ্যা চেয়েছিল ডিএসই।
জবাবে ব্যাংকটি জানায়, সরকারের পক্ষ থেকে ব্যাংকের মালিকানায় অংশ নিতে বিনিয়োগের কোনো আগ্রহ বা উদ্যোগের তথ্য তাদের কাছে নেই। তবে ভবিষ্যতে এ ধরনের কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা আগ্রহ পাওয়া গেলে নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান অনুসরণ করে তা জানানো হবে।
অর্থাৎ, ইসলামী ব্যাংকে সরকারের ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ এবং ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা নেওয়ার বিষয়ে প্রকাশিত খবরের কোনো আনুষ্ঠানিক তথ্য ব্যাংকটির কাছে নেই।



