লভ্যাংশ দেবে না বেস্ট হোল্ডিংস ও ফনিক্স ফাইন্যান্স

গ্রাফিকস: আগামীর সময়
শেয়ারবাজারে তালিকাভুক্ত বেস্ট হোল্ডিংস ও ফনিক্স ফাইন্যান্সের প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্র অনুযায়ী, বেস্ট হোল্ডিংসের ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩০ টাকা। একই সঙ্গে গত বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩.৫৬ টাকা।
তবে মুনাফা থাকা সত্ত্বেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আদালতের অনুমোদন পাওয়ার পর আয়োজন করা হবে।
অন্যদিকে, ফনিক্স ফাইন্যান্স ২০২৫ সালে লোকসান করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ২০.৪৫ টাকা। এছাড়া গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ঋণাত্মক ১০২.৪৬ টাকা। লোকসানের কারণে প্রতিষ্ঠানটিও শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
ফনিক্স ফাইন্যান্সের ‘নো ডিভিডেন্ড’সহ অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৭ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে অংশগ্রহণের জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ২৩ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।




