Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বিনিয়োগ বাড়াতে চাই তিন বিষয়ে গুরুত্ব

ড. জাহিদ হোসেন
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৭:৩৫
বিনিয়োগ বাড়াতে চাই তিন বিষয়ে গুরুত্ব

ড. জাহিদ হোসেন

বেসরকারি বিনিয়োগ বাড়াতে আগামী বাজেটে তিন বিষয়ে গুরুত্ব দরকার। এসব বিষয় মাথায় না রাখলে বিনিয়োগ পরিবেশ যেমন উন্নত হবে না, তেমনি বিনিয়োগকারীরাও উৎসাহিত হবেন না। আর এই বিনিয়োগ বাড়ানো না গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়। ফলে বেকার সমস্যা আরও জেঁকে বসতে পারে।

আগামী অর্থবছরের বাজেটে প্রথমত, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে আবার তিন জায়গায় সরকারের কাজ আছে। সেগুলো হলো— উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক খাতের দুর্দশা কাটানো এবং বৈদেশিক মুদ্রাবাজারের ব্যবস্থাপনা। এসব ঠিকঠাক না হলে বিনিয়োগ টানা কঠিন হবে।

দ্বিতীয়ত, অর্থনীতির সব জট খুলতে হবে। যেমন— জ্বালানি সরবরাহে সমস্যা আছে। গ্যাসের তীব্র সংকট বিদ্যমান। এ কারণে বিদ্যুৎ উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে। শহরে কিছুটা বিদ্যুৎ পাওয়া গেলেও গ্রামের অবস্থা যাওয়া-আসার মধ্যে চলছে। এ ছাড়া বন্দরের জট আছে। পাশাপাশি রয়েছে নিয়মকানুনের জটও। বিনিয়োগকারীরা চান বিনিয়োগ পরিবেশ জটমুক্ত হোক। মানুষ নিয়ম মানতে চান। কিন্তু এই নিয়ম মানতে গিয়ে যদি বাড়তি সময় ও অর্থ খরচ করতে হয়, তাহলে বিনিয়োগকারীরা সেদিকে যেতে চান না।

তৃতীয়ত, পলিসিগত অনিশ্চয়তা দূর করতে হবে। সরকার যে নীতিমালা ঘোষণা করে (যেমন— কাস্টমস নীতি, ভ্যাট, আয়কর নীতিসহ বিভিন্ন নীতি), তখন বলে ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য করা হয়েছে। কিন্তু ঘোষিত এসব নীতির ওপর বিনিয়োগকারীদের আস্থা থাকতে হবে। কেননা আজ যে নীতি নেওয়া হয়, সময়-সময় এর পরিবর্তন হতে পারে। কিন্তু সমস্যা হলো, সেই পরিবর্তনের ভিত্তি খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ প্রয়োজনে সরকারের ঘোষিত নীতির পরিবর্তন হতে পারে। কিন্তু তার সঠিক ব্যাখ্যা এবং প্রয়োজনীয়তা থাকতে হবে। সেটি না করে যদি হঠাৎ কোনো নীতিতে পরিবর্তন আনা হয়, কিংবা দেখা গেল জাতীয় রাজস্ব বোর্ড এসআরও জারি করে ব্যাখ্যা ছাড়াই কোনো একটা জায়গায় কর বাড়িয়ে দেয়, তাহলে বিনিয়োগকারীরা বিপাকে পড়ে যেতে পারেন। তাই এক্ষেত্রে আস্থার সংকট দূর করা দরকার।

বিনিয়োগবাজেটজাতীয় বাজেটএবারের বাজেট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    হিন্দু সংগঠনের সফরে নারী কর্মীদের না রাখার অভিযোগ, ধর্মঘটে বন্ধ আইফেল টাওয়ার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    বদলে যাচ্ছে সাক্ষরতার সংজ্ঞা

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    রাজনীতিতে আওয়ামী লীগের ফেরায় তথ্য উপদেষ্টার ‘না’

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ট্রাম্পের দখলের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডকে মোটা অঙ্কের সহায়তা ইইউর

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    advertiseadvertise