যশোরে পপুলার লাইফের ২ কোটি ৬১ লাখ টাকার বীমা দাবির চেক বিতরণ

বীমা দাবির চেক তুলে দিচ্ছেন প্রধান অতিথি
বীমা গ্রাহকদের মধ্যে আস্থা বাড়াতে দ্রুত দাবি পরিশোধের বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে যশোর অঞ্চলের গ্রাহকদের ২ কোটি ৬১ লাখ ৮৭ হাজার টাকার বীমা দাবির চেক বিতরণ করেছে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি।
গত ২২ নভেম্বর যশোরে কোম্পানির নিজস্ব কার্যালয়ের সেমিনার কক্ষে চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সৈয়দ মোতাহার হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন ও মো. খলিলুর রহমান সিকদার, প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল এবং মহাব্যবস্থাপক (জিএম) মো. শফিকুল ইসলামসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ মো. মিজানুর রহমান।



