Agamir Somoy E-Paper
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলে আশার আলো মিনারা
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে আরপিসিএল

অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫
৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে আরপিসিএল

সরকারের বৃহত্তর জ্বালানি পরিকল্পনার অংশ হিসেবে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়াতে একাধিক উদ্যোগ নিয়েছে রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল)। দীর্ঘদিন বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রের ইউনিট চালু, গ্যাস সরবরাহের অবকাঠামোগত জটিলতা নিরসন, সৌরবিদ্যুৎ প্রকল্প এগিয়ে নেওয়া এবং নতুন বিদ্যুৎ প্রকল্প গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি উৎপাদন সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। আগামী এক বছরে  কোম্পানিটির প্রায় ৫২০ মেগাওয়াট নতুন উৎপাদন সক্ষমতা যুক্ত করার লক্ষ্য রয়েছে।

গতকাল এক বিজ্ঞপ্তিতে আরপিসিএল ও আরএনপিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম রাশেদ জানিয়েছেন, ময়মনসিংহ ২১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জিটি-৪ ইউনিটটি সংকোচক যন্ত্রে গুরুতর ক্ষতির কারণে ২০২৫ সালের ৬ এপ্রিল থেকে বন্ধ ছিল। মূল যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা ও আরপিসিএলের প্রকৌশলীদের প্রচেষ্টায় মেরামতের পর ২০২৬ সালের ৬ জুন ইউনিটটি উৎপাদনে ফেরে। এতে ইউনিটটির সচল থাকার হার ৭৫ শতাংশ থেকে বেড়ে ১০০ শতাংশ হয়েছে। অন্যদিকে ময়মনসিংহ ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রয়োজনীয় ধনুয়া-ময়মনসিংহ ২০ ইঞ্চি গ্যাস পাইপলাইন প্রকল্পটি ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল জটিলতায় দীর্ঘদিন আটকে ছিল। পরে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জটিলতা নিরসন করা হয়। ১৩ মে একনেকে সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদনের পর ২৯ জুন চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হয়। কেন্দ্রটির নির্মাণকাজের অগ্রগতি এখন ৯০ শতাংশ।

তিনি জানিয়েছেন, মাদারগঞ্জের ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পটি ২০২৫ সালের ২০ আগস্ট স্থগিত হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি আবার চালু করা হয়। পরে দ্বিতীয় সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব অনুমোদন হয়েছে এবং প্রকল্পের মেয়াদ জুন ২০২৭ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। পটুয়াখালীর ১ হাজার ৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও একপর্যায়ে বন্ধ ছিল।

এ এইচ এম রাশেদ জানিয়েছেন, আরপিসিএলের সামনে এখন সবচেয়ে বড় লক্ষ্য— আগামী এক বছরে প্রায় ৫২০ মেগাওয়াট নতুন উৎপাদন সক্ষমতা যুক্ত করা।

জ্বালানিআরপিসিএলগ্যাসউৎপাদনমেগাওয়াট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    উল্টোপথে মন্ত্রীর গাড়ি, মামলা জরিমানা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৩

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    র‍্যাব বিলুপ্ত, এসআরবি গঠন নিয়ে সংসদে তুমুল বিতর্ক

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯

    চাপে তিন মন্ত্রণালয়

    চাপে তিন মন্ত্রণালয়

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    লাম্পি স্কিনে বিপর্যস্ত ঈশ্বরদী, দেড় মাসে আড়াই শতাধিক গরুর মৃত্যু

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    মেট্রোর শেষ ১ কিলোমিটারেই সাড়ে ৪ বছর

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৮

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ইউক্রেন ইস্যুতে পুতিনের সঙ্গে ফের বৈঠকে বসতে চান ট্রাম্প, দিলেন যে শর্ত

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা সম্পর্কে কী জানা যাচ্ছে

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ভেনেজুয়েলার তেল গ্রাস করল যুক্তরাষ্ট্র, দাম কমবে?

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    নেপালে আকস্মিক বন্যায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    সঙ্গ নিঃসঙ্গের উত্তম

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৭

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    জ্বালানি আমদানিতে খরচ বাড়ছে ৩৫ হাজার কোটি টাকা

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৭

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    চ্যাটজিপিটিতে বড় বিভ্রাট, দেখা দিল অস্বাভাবিক আচরণ

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:০২

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ইসরায়েলকে ৮০ কোটি ইউরোর অস্ত্র রপ্তানির অনুমোদন জার্মানির

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২

    পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

    পুরুষকে ভালোবাসি, কিন্তু আমার নারী হেটার্স বেশি: বাঁধন

    ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১

    advertiseadvertise