Agamir Somoy E-Paper
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অর্থনীতি

বিএসইসি ও আইডিআরএ শীর্ষ পদে বয়সসীমা তুলে সংসদে বিল পাস

বিশেষ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ১৫:৫৭
বিএসইসি ও আইডিআরএ শীর্ষ পদে বয়সসীমা তুলে সংসদে বিল পাস

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

শেয়ারবাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা তুলে দিতে পাস করা হয়েছে দুটি সংশোধনী বিল। বৃহস্পতিবার ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ পাস করা হয়।

সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দুই বিলের ক্ষেত্রেই জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দেয় বিরোধী দল। পরে কণ্ঠভোটে দুটি প্রস্তাবই নাকচ হয়। এরপর বিশেষ কমিটির সুপারিশ অনুসারে বিল দুটি অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হয় এবং দফাওয়ারি অনুমোদনের পর পাস হয়।

বিএসইসির বর্তমান আইনে আছে, কোনো ব্যক্তি ৬৫ বছর পূর্ণ করলে তিনি বিএসইসির চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগযোগ্য থাকেন না বা পদে বহাল থাকতে পারেন না। সংশোধনী বিলে এ বিধানটি বাতিলের প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে আইডিআরএ আইনে উল্লেখ রয়েছে, কোনো ব্যক্তি ৬৭ বছর পূর্ণ করলে তিনি ওই সংস্থার চেয়ারম্যান বা সদস্য হতে পারেন না। নতুন বিলে এই বিধানও বাতিলের প্রস্তাব করা হয়।

বিল দুটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করতে সময়োপযোগীভাবে আইন সংশোধনের প্রয়োজন রয়েছে।

এ সময় শেয়ারবাজার প্রসঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অতীতে এসব ঘটনা ঘটেছে বলেই সরকার এখন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ঢেলে সাজাতে হবে এবং এটার কার্যক্রমের যে রেগুলেটরি ইস্যুগুলো আছে, এখানে পরিবর্তন আনতে হবে। এর মধ্যে স্বচ্ছতা আনতে হবে, জবাবদিহি আনতে হবে, শেয়ারহোল্ডারদের সুরক্ষা দিতে হবে।’

‘বয়সসীমা তোলার পেছনে একটি বাস্তব কারণও আছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ১৯৯৩ যে আইনটা হয়েছিল, তখন গড় আয়ু ছিল ৫৭ বছর। এখন আমাদের গড় আয়ু হচ্ছে ৭২ বছর। আজকের দিনে ওই ৫৭ বছরের গড় আয়ু যদি আমি অ্যাপ্লাই করি, যোগ্য ব্যক্তিরা কোনো কাজ করতে পারবেন না। অভিজ্ঞ ব্যক্তিরা কোনো কাজ করতে পারবে না।’

‘বহু বছর এ খাতের সঙ্গে যুক্ত ছিলাম এবং বিএনপি সরকারের সময়ে শেয়ারবাজারে লুটপাটের সুযোগ ছিল না’ বলে জানান অর্থমন্ত্রী।

বীমা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বীমা শিল্প খুবই কঠিন একটি অবস্থা পার করছে। এর পেছনে রয়েছে অব্যবস্থাপনা, দুর্নীতি, খারাপ সুশাসন এবং সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা অনেক বীমা কোম্পানি। ইনস্যুরেন্স পুরো সেক্টরটাকে, ইন্ডাস্ট্রিকে নতুন করে গ্লোবালি যেখানে ইনস্যুরেন্সের একটা স্ট্যান্ডার্ড আছে, করপোরেট গভর্ন্যান্সের একটা স্ট্যান্ডার্ড আছে আমরা সেই স্ট্যান্ডার্ডটা, বেঞ্চমার্কটা রিচ করার চেষ্টা করছি।’

বিএসইসিআইডিআরএঅর্থমন্ত্রী
    শেয়ার করুন:
    Advertisement
    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    জুলাই-আগস্ট টুর্নামেন্টে দাওয়াত না পেয়ে অধ্যক্ষের কক্ষ ভাঙচুর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:৪২

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    সালমান বেঁচে থাকলে হয়তো অকেজো হয়ে যেত : নীলা চৌধুরী

    ১৫ আগস্ট ২০২৬, ২১:২৯

    অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে

    অস্ট্রেলিয়ার দর্প চূর্ণ ডারউইনে

    ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩৬

    নারী প্রমাণে ব্যর্থ হয়ে নিষিদ্ধ দুই অ্যাথলেট

    নারী প্রমাণে ব্যর্থ হয়ে নিষিদ্ধ দুই অ্যাথলেট

    ১৫ আগস্ট ২০২৬, ২১:১৭

    সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

    সিরাজগঞ্জে এমপি আয়নুল হকের গাড়িতে হামলা

    ১৫ আগস্ট ২০২৬, ২১:০০

    গাছে ওঠাই যেন কাল হলো নাগর ঢালীর

    গাছে ওঠাই যেন কাল হলো নাগর ঢালীর

    ১৫ আগস্ট ২০২৬, ২১:২৩

    হরমুজ নিয়ে অনড় ইরান, মার্কিনিদের তেলের বাড়তি দাম মানতে বললেন ট্রাম্প

    হরমুজ নিয়ে অনড় ইরান, মার্কিনিদের তেলের বাড়তি দাম মানতে বললেন ট্রাম্প

    ১৫ আগস্ট ২০২৬, ২২:৪২

    গ্যাস বিদ্যুতে রেকর্ড ঘাটতি

    গ্যাস বিদ্যুতে রেকর্ড ঘাটতি

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪২

    বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ

    বই পড়াতে পাখি বাঁচাতে নিবেদিত নাহিদ

    ১৬ আগস্ট ২০২৬, ০২:৩২

    বিনিয়োগ রপ্তানিতে বিপদসংকেত

    বিনিয়োগ রপ্তানিতে বিপদসংকেত

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৪২

    বঙ্গবন্ধু হত্যা রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: জাসদ

    বঙ্গবন্ধু হত্যা রাজনৈতিক ইতিহাসের কলঙ্কিত অধ্যায়: জাসদ

    ১৬ আগস্ট ২০২৬, ০৫:৩৫

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    উপকূলে ভারি বর্ষণের পূর্বাভাস, ৩ নাম্বার সতর্কসংকেত

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৪৩

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    সেরা বোলার ছাড়া বাংলাদেশের জয়কে বিশেষ বললেন মার্ক ওয়াহ

    ১৬ আগস্ট ২০২৬, ১২:৫৫

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    ১৬ আগস্ট ২০২৬, ০৭:৩৪

    এক শিক্ষকের কাঁধে ৬৫ শিক্ষার্থী

    এক শিক্ষকের কাঁধে ৬৫ শিক্ষার্থী

    ১৫ আগস্ট ২০২৬, ২১:৩৭

    advertiseadvertise