Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অর্থনীতি

বিএসইসিতে পরিবর্তনের সুর, আলোচনায় যাদের নাম

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৮
বিএসইসিতে পরিবর্তনের সুর, আলোচনায় যাদের নাম

আর্থিক খাতের প্রধান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তনের পর এবার আলোচনায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দেশের শেয়ারবাজারে দীর্ঘদিনের অস্থিরতা ও বিনিয়োগকারীদের চরম আস্থাহীনতার কারণে সংস্থাটিতে ব্যাপক রদবদলের উদ্যোগ নেওয়া হয়েছে— এমন ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা।


তারা বলছেন, বিগত কয়েক বছরে শেয়ারবাজারে অর্থপ্রবাহের ঘাটতি, কারসাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং আইনি কাঠামোর দুর্বলতায় সাধারণ বিনিয়োগকারীরা দিশেহারা। বিদ্যমান পরিস্থিতিতে বাজারে স্থিতিশীলতা ফেরাতে নতুন সরকার বিএসইসিতে আমূল সংস্কারের প্রস্তুতি নিচ্ছে।

বাজার বিশ্লেষকরা মনে করেন, মৌলভিত্তির কোম্পানি বাজারে আনা কিংবা বড় বিনিয়োগকারীদের সম্পৃক্ত করার মতো কার্যকর উদ্যোগের বদলে নিয়ন্ত্রণ সংস্থা শাস্তিমুখী ও বাজার-বিমুখ নানা সিদ্ধান্তেই বেশি মনোযোগী ছিল। ফলে বাজারে আস্থা ফেরেনি, বরং পরিস্থিতি আরও নাজুক হয়েছে। বিনিয়োগকারীদের দাবি—বিএসইসির কাঠামোগত পরিবর্তন ও স্বচ্ছতা নিশ্চিত করতেই হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানের নিয়োগের পর আর্থিক খাতে সংস্কারের যে বার্তা মিলেছে, তার প্রভাব এখন শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনেও (বিএসইসি) পড়ছে। সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে— মুদ্রানীতি ও শেয়ারবাজার-এর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হলে বিএসইসিতে দক্ষ, অভিজ্ঞ ও নিরপেক্ষ নেতৃত্ব প্রয়োজন। গুঞ্জন রয়েছে, চলতি সপ্তাহে সংস্থাটির শীর্ষ পদে নতুন মুখ দেখা যেতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন সরকার শেয়ারবাজারকে শক্তিশালী ও গতিশীল করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই অংশ হিসেবে বিএসইসি পুনর্গঠনের প্রাথমিক খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। এবার আর কোনো তাত্ত্বিক বা নিছক প্রাতিষ্ঠানিক ডিগ্রিধারী নয়; বরং যারা দীর্ঘদিন ধরে বাজারের নাড়ি-নক্ষত্র চেনেন এবং মাঠপর্যায়ে কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে— এমন দক্ষ ব্যক্তিদের কমিশনের নেতৃত্বে আনার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে বিএসইসির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, অন্তত ছয়জন প্রার্থীর নাম সুপারিশ আকারে সরকারের উচ্চপর্যায়ে জমা পড়েছে। সম্ভাব্য এই তালিকায় যেমন রয়েছেন বরেণ্য বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কমিশনের সাবেক অভিজ্ঞ কর্মকর্তা, তেমনি রয়েছেন আন্তর্জাতিক শেয়ারবাজার বিশেষজ্ঞ এবং বাজারের প্রথিতযশা অংশীজনরা। দক্ষ ও গ্রহণযোগ্য নেতৃত্ব খুঁজে পেতে সরকার তালিকাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে।

বিএসইসি চেয়ারম্যান পদে নিয়োগের আলোচনায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন— বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মাশরুর রিয়াজ। আন্তর্জাতিক সংস্থা- বিশ্বব্যাংকে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। শিক্ষা খাত থেকেও কয়েকজনের নাম সামনে এসেছে। তাদের মধ্যে আছেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আল-আমিন, যিনি শেয়ারবাজার সংস্কার সুপারিশ টাস্কফোর্সের সদস্য ছিলেন এবং এ খাতে দীর্ঘ ২৬ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খানের নামও আলোচনায় রয়েছে।

এছাড়া বাজার সংশ্লিষ্ট কয়েকজনের নাম আলোচনায় আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন— ঢাকা স্টক এক্সচেঞ্জ–এর চেয়ারম্যান মমিনুল ইসলাম ও পরিচালক মিনহাজ মান্নান ইমন এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ–এর পরিচালক ও লংকাবাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী।

শেয়ারবাজার সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে শক্তিশালী কমিশন গঠন করা হলে বাজারে তারল্য বাড়বে, বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং দীর্ঘমেয়াদিে একটি গতিশীল ও টেকসই শেয়ারবাজার গড়ে উঠবে। এখন দেখার বিষয়— গুঞ্জন কত দ্রুত বাস্তবে রূপ নেয়, আর নতুন নেতৃত্ব বাজারে কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

বিএসইসিবাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনবাংলাদেশ ব্যাংকশেয়ারবাজারগভর্নর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    ২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    শেরেবাংলা নগরে হচ্ছে বিভাগীয় কমিশনারের নিজস্ব কার্যালয়

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    অপ্রতিম হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি ৩ আসামির

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    মানুষের প্রাণ বাঁচাতে ঢাকার ডুবন্ত রাস্তায় ২ ঘণ্টা দাঁড়িয়ে ছিল ছোট্ট আল মাহমুদ

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    শিক্ষা ব্যবস্থার উন্নয়নে 'কুমিল্লা কনসেপ্ট' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি