মিডল্যান্ড ব্যাংক ও ছুটি গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক

সংগৃহীত ছবি
গ্রাহকদের বিশেষ ছাড়ের সুবিধা দিতে ছুটি গ্রুপের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। এই চুক্তির আওতায় মিডল্যান্ড ব্যাংকের সব ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারী ছুটি গ্রুপের রিসোর্টগুলোতে রুম ভাড়ায় সর্বোচ্চ ৪০ শতাংশ এবং দিনব্যাপী (ডে লং) প্যাকেজে ১০ শতাংশ ছাড় পাবেন।
বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২-এ অবস্থিত মিডল্যান্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক সই হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন মিডল্যান্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হুদা সরকার এবং ছুটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ছুটি রিসোর্ট পূবাইল ও ছুটি ফরেস্ট ঈগল রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মো. শামসুল ইসলাম।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ ছাড়ের সুবিধা ছুটি গ্রুপের অধীনে থাকা চারটি রিসোর্টে প্রযোজ্য হবে। রিসোর্টগুলো হলো ছুটি রিসোর্ট গাজীপুর, ছুটি রিসোর্ট পূর্বাচল, ছুটি রিসোর্ট পূবাইল এবং ছুটি ফরেস্ট ঈগল রিসোর্ট।
উল্লেখ্য, ২০১২ সালে গাজীপুরের সুকুন্দি গ্রামে ছুটি রিসোর্ট প্রতিষ্ঠার মাধ্যমে যাত্রা শুরু করে বাংলাদেশি ইকো-ট্যুরিজম ও আবাসন প্রতিষ্ঠান ছুটি গ্রুপ। ঢাকার বনানীতে প্রধান কার্যালয় থাকা এই প্রতিষ্ঠানটি বর্তমানে সারা দেশে রিসোর্ট, হোটেল ও লাইফস্টাইল উন্নয়নে কাজ করছে।
চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের হেড অব কার্ডস মো. আবেদ-উর-রহমান, আরডিডি কো-অর্ডিনেটর ও হেড অব পিআরডি মো. রাশাদুল আনোয়ার, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সজল আহমেদ এবং ছুটি গ্রুপের করপোরেট সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মো. আহসান কাদের মুন্সী।



