বাংলাদেশে প্রবৃদ্ধি বজায় রাখতে বেকোর নতুন প্রতিশ্রুতি

সংগৃহীত ছবি
সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন তুরস্কের শীর্ষস্থানীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ‘কচ্ হোল্ডিং’ এবং কনজিউমার ডিউরেবলস-এর বিশ্বখ্যাত ব্র্যান্ড বেকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সফরকালে সিঙ্গার বাংলাদেশের অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বেকো ম্যানুফ্যাকচারিং প্লান্ট, বেকো কনসেপ্ট স্টোর এবং কর্মীবান্ধব করপোরেট অফিস পরিদর্শন করেছেন তারা। এ সফরে দেশের বাজারে সিঙ্গারের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
বিশেষ এই প্রতিনিধি দলে ছিলেন কচ্ হোল্ডিংয়ের কনজ্যুমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট পোলাট সেন, বেকো এশিয়া, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার চিফ কমার্শিয়াল অফিসার এবং আর্সেলিক হিটাচির সিইও জাফর উস্টুনার এবং বেকোর চিফ প্রোডাকশন অ্যান্ড টেকনোলজি অফিসার নিহাত বায়িজ। তাদের সফরকালীন সময়ে সিঙ্গারের ব্যবসায়িক কার্যক্রম ও বাংলাদেশে বিনিয়োগের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. এইচ. এম. ফাইরোজ।
এক বিজ্ঞপ্তিতে সিঙ্গার জানিয়েছে, সিঙ্গার বাংলাদেশ বর্তমানে তাদের উৎপাদন, ব্যবসা এবং কর্মীদের কর্ম-অভিজ্ঞতা— এই তিন ক্ষেত্রেই রূপান্তরের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছে। কোম্পানিটির উল্লেখযোগ্য মাইলফলকগুলোর মধ্যে রয়েছে অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্ট ও কনসেপ্ট স্টোর চালু করা এবং বেকোর আন্তর্জাতিক কর্মপরিবেশের মানের সঙ্গে সঙ্গতি রেখে কর্মীবান্ধব করপোরেট অফিস স্থানান্তর করা।
এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বাজারে কচ্ গ্রুপ এবং বেকোর বৈশ্বিক অভিজ্ঞতা ও বিশেষায়িত দক্ষতাকে কাজে লাগিয়ে উৎপাদন সক্ষমতা জোরদার করার পাশাপাশি ভোক্তা ও কর্মী—উভয়ের মনোভাব আরও উন্নত করার লক্ষ্যে কোম্পানির সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। এই ধারাবাহিক বিনিয়োগের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ তাদের সক্ষমতা বৃদ্ধি করতে এবং বাংলাদেশের পরিবর্তনশীল ক্রেতা চাহিদার সমাধানে কাজ করে যাচ্ছে।
কচ্ গ্রুপের এই বিনিয়োগ তুরস্ক এবং বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখছে। ২০২৫ সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১.৩৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এ বাণিজ্যের পরিমাণ ২ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগের নতুন সম্ভাবনা উন্মোচনের জন্য কাজ করছে।



