শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি—সিঙ্গার বাংলাদেশ পিএলসি এবং ইনটেক লিমিটেডকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানি দুটির সংরক্ষিত মুনাফা (রিটেইনড আর্নিংস) ঋণাত্মক হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সিঙ্গার বাংলাদেশকে ‘এ’ ক্যাটাগরি থেকে এবং ইনটেক লিমিটেডকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। নতুন এ শ্রেণিবিন্যাস বুধবার থেকে কার্যকর হয়েছে।ডিএসইর তালিকাভুক্তি বিধি অনুযায়ী, কোনো কোম্পানির সংরক্ষিত মুনাফা ঋণ...