Agamir Somoy E-Paper
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের ভাগ্য বদলাচ্ছেন জুয়েল
সোমবার, ২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘ক্যানভাস’

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১৯:০৪
শেয়ার করুন:
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘ক্যানভাস’

সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের পেশাভিত্তিক ও ক্যারিয়ারমুখী বহুমুখী দক্ষতা বিকাশ, সৃজনশীল ও প্রয়োগভিত্তিক শিক্ষার প্রসার এবং শিক্ষা ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করেছে একটি দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘ক্যানভাস’ (সেন্টার ফর আর্টস, নেটওয়ার্কিং, ভোকেশনাল অ্যান্ড অ্যাপ্লায়েড স্কিলস)।

গতকাল রবিবার বিকালে রাজধানীর উত্তরায় রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রবিন খান উপস্থিত ছিলেন।

এ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী ব্যবহারিক ও পেশাভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থী ও নবীন পেশাজীবীদের দক্ষতা বিকাশ, ক্যারিয়ার পরিকল্পনা এবং পেশাগত উৎকর্ষ অর্জনে সহায়তা করাই এর মূল লক্ষ্য।

প্রাথমিকভাবে পাঁচটি স্বল্পমেয়াদি কোর্স নিয়ে ক্যানভাসের কার্যক্রম শুরু হচ্ছে। এগুলো হলো অ্যাপারেল মার্চেন্ডাইজিং, ফ্যাশন মার্চেন্ডাইজিং, এআই অগমেন্টেড কনটেন্ট ডেভেলপমেন্ট, এআই অগমেন্টেড সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং নিউজ প্রেজেন্টিং, রিপোর্টিং অ্যান্ড স্পিকিং। পাশাপাশি শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতি, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ক্যারিয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

পোশাক ও ফ্যাশনশিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর প্রযুক্তি এবং গণমাধ্যম খাতে দক্ষ জনবলের চাহিদা বিবেচনায় এসব কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। ভবিষ্যতে শিল্প খাতের চাহিদা ও প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশিক্ষণ কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রবিন খান বলেছেন, ক্যানভাসের মাধ্যমে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি কর্মজীবনে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বৃদ্ধি এবং তরুণদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও এ উদ্যোগ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রবিন খান, ভারপ্রাপ্ত ট্রেজারার এ কে এম দেলোয়ার হোসেন, এফসিএমএ, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম রিন্টু এবং ক্যানভাসের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক এ কে এম মশিউর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন কোর্সের সমন্বয়কারী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    আইন সংশোধনে ‘একচ্ছত্র ক্ষমতা’ নিতে চায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    কী হচ্ছে জামায়াত-এনসিপিতে? জোটে ভাঙনের সুর, নাকি দর কষাকষির কৌশল?

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    সাহিত্যে ‘সযত্ন ভালোবাসার প্রকৃতিবিজ্ঞান’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    ‘আমার মৃত্যুর জন্য সুমাইয়া দায়ী, আমার ছেলেকে মেরেছে শরীফ’

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    জমি বিক্রি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    তাহসিফের সঙ্গে বারে যাওয়া সেই তরুণী গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    সোসাইটি অব মেডিকেল বায়োকেমিস্টের নতুন কমিটি

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    কেন আমার দেশ পত্রিকা ছিঁড়লেন রাশেদ খাঁন, অন্যরা কে কী বলছেন

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    শ্যামলকে ১০ হাজার টাকার বিনিময়ে আততায়ীদের হাতে তুলে দেন বিশ্বস্ত মাঝি

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    তথ্য চাওয়া হচ্ছে পুলিশের, বাদ পড়ছেন না স্কুলবন্ধুও

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    চিকিৎসক বলেছিলেন আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

    বদলে যাচ্ছে  জিয়া উদ্যান

    বদলে যাচ্ছে জিয়া উদ্যান

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    লিভার ক্যানসারে আক্রান্ত মিজান, দুই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    তাহসিফ হত্যা মামলায় দীপের পর দিশাও রিমান্ডে

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা

    অনুদান বন্ধ নয়, প্রয়োজন সংস্কার, সৃজনশীলতা ও দূরদর্শী নীতিমালা