Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

ইউল্যাবে ‘মিট দ্য রিক্রুটার্স’: শিল্পখাত ও শিক্ষার্থীদের সেতুবন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১৮:৫৩
ইউল্যাবে ‘মিট দ্য রিক্রুটার্স’: শিল্পখাত ও শিক্ষার্থীদের সেতুবন্ধন

আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ১১টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে শিল্পখাতের সেতুবন্ধন তৈরি করতে দিনব্যাপী ‘মিট দ্য রিক্রুটার্স’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন ইউল্যাবের স্কুল অব বিজনেস এবং ক্যারিয়ার সার্ভিসেস অফিস (সিএসও) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ১১টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ পান।

অনুষ্ঠানে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল এবি ব্যাংক, আনোয়ার গ্রুপ, অ্যাপেক্স ডিএমআইটি, কোকা-কোলা বেভারেজেস বাংলাদেশ লিমিটেড, ড্রিম টেক্সটাইলস মিলস লিমিটেড, এইচআরসফটবিডি, সোক্রিও টেকনোলজিস লিমিটেড, সুখের খামার অ্যাগ্রো, দৈনিক আগামীর সময়, মীনা বাজার এবং ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড।

এই প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা শিক্ষার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) সংগ্রহ করেন। একই সঙ্গে তারা ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন শিল্পখাতের চাহিদা ও ক্যারিয়ার গঠনের বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

ইউল্যাবের ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, পিএইচডি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক সারওয়ার উদ্দিন আহমেদ, পিএইচডি, ইউল্যাবের রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.), ডেপুটি ডিরেক্টর ও হেড অফ কমিউনিকেশন আসিফুর রহমান খান এবং ক্যারিয়ার সার্ভিসেস অফিসের অতিরিক্ত পরিচালক আসলাম হোসেন। এছাড়া এমবিএ ও ইএমবিএ প্রোগ্রামের পরিচালক ড. শামসুদ্দিন আহমাদ, বিবিএ প্রোগ্রামের পরিচালক ড. ওয়াজির এ. এফ. আহমাদসহ স্কুল অব বিজনেসের অন্যান্য শিক্ষকরাও এতে অংশ নেন।

আয়োজনের অংশ হিসেবে ‘জেন-জি ক্যারিয়ার টক: হাউ টু প্রিপেয়ার ফর এমপ্লয়মেন্ট’ শীর্ষক একটি বিশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও চিফ ইন্সপিরেশনাল অফিসার গোলাম সামদানি ডন, সোক্রিও টেকনোলজিস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মুবির মাহমুদ চৌধুরী এবং ডেক্কো ইশো ভেঞ্চার ক্যাপিটালের হেড অব কমস (এজিএম) তারিফ মোহাম্মদ খান।

আলোচনায় বক্তারা কর্মক্ষেত্রে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা, কর্মজীবনের প্রস্তুতি, ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং কার্যকর ক্যারিয়ার পরিকল্পনার বিষয়ে নিজেদের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। শিক্ষার্থীরাও এই আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিয়ে নিজেদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

ইউল্যাব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    শেখ হাসিনার বিরুদ্ধে চট্টগ্রামে মামলা প্রত্যাহার করলেন বাদী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবিপ্রবির ১৮ শিক্ষার্থী

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    ছাত্র অধিকারকর্মীকে নির্যাতনের পর অপহরণচেষ্টা, ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    নথিতে পাকা সড়ক, বাস্তবে কাঁচা, বরাদ্দের ৩৩ লাখ টাকা গেল কোথায়?

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    ব্যাগ হারিয়ে রেলস্টেশনে বসে কাঁদছিলেন জার্মান পর্যটক

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    রোগীর কেনা ওষুধ অপারেশন থিয়েটার থেকে যেভাবে ফেরে ফার্মেসিতে

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বিনিয়োগ পরামর্শে আসছে লাইসেন্সধারী আর্থিক পরামর্শক: বিএসইসি কমিশনার

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’ ফেসবুকে চিকিৎসকের পোস্ট

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    সেই ‘বিহারি বগা’র কাছে শেষ পর্যন্ত চেয়ার হারালেন ওসি রহিম

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    নিউ ইয়র্কে নিখোঁজ বাংলাদেশি খোকনকে নিয়ে তোলপাড়

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    বন্ধক রাখা জমি তৃতীয় পক্ষকে দখল দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

    পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে