চট্টগ্রামে হায়ারের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন

গ্রাহকদের দ্রুত, পেশাদার ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা দিতে চট্টগ্রামে প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার (DSC) উদ্বোধন করেছে হায়ার বাংলাদেশ। এটি দেশে প্রতিষ্ঠানটির ষষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার।
উদ্বোধনী অনুষ্ঠানে হায়ার বাংলাদেশের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) ফ্যান জিং ফিতা কেটে সার্ভিস সেন্টারটির উদ্বোধন করেন। এ সময় তিনি গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্থানীয় পর্যায়ে সার্ভিস সক্ষমতা আরও জোরদার করার বিষয়ে হায়ারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেন।
নতুন এই ডিরেক্ট সার্ভিস সেন্টারের মাধ্যমে চট্টগ্রাম নগরী ও আশপাশের এলাকার গ্রাহকরা দ্রুত সেবা ও সহজতর সহায়তা পাবেন। এর ফলে গ্রাহকদের আরও কাছাকাছি থেকে দক্ষ ও পেশাদার বিক্রয়োত্তর সেবা দেওয়া সম্ভব হবে।
বর্তমানে হায়ার বাংলাদেশের সার্ভিস নেটওয়ার্কে ৬টি ডিরেক্ট সার্ভিস সেন্টার (DSC), ১৭টি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার (ESC) এবং ৮০টির বেশি অথোরাইজড সার্ভিস সেন্টার (ASC) রয়েছে। এসব সেবাকেন্দ্রের মাধ্যমে দেশের ৬৪ জেলার গ্রাহকদের সেবা দেওয়া হচ্ছে।
এ ছাড়া গ্রাহকরা ১৬৬৭৮ নম্বরে কল করে ২৪ ঘণ্টা, সপ্তাহের সাত দিন (২৪/৭) সার্ভিস সাপোর্ট নিতে পারবেন।
হায়ার বাংলাদেশ জানিয়েছে, ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে সার্ভিস নেটওয়ার্ক আরও সম্প্রসারণ এবং স্থানীয় পর্যায়ে সেবার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।





