উপায় ক্যাম্পেইনের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
অর্থনৈতিক ডেস্ক

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) মোবাইল আর্থিক সেবা উপায়ের বিভিন্ন গ্রাহক ক্যাম্পেইনের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেয় প্রতিষ্ঠানটি। উপায়ের পেমেন্ট ক্যাম্পেইনে বিজয়ী হয়ে চাঁপাইনবাবগঞ্জের মো. সোহেল রানা পেয়েছেন একটি রাইডো ইলেকট্রিক বাইক। অন্যদিকে, উইকেন্ড ক্যাম্পেইনের (লাভ সামলাও) চতুর্থ সপ্তাহের বিজয়ী রাজশাহীর মো. আইনুল হক ও ফরিদপুরের শিহাব মাহমুদ সজল প্রত্যেকে একটি করে স্বর্ণের বার পেয়েছেন। অনুষ্ঠানে উপায়ের প্রতিনিধিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। মূলত গ্রাহকদের মোবাইল আর্থিক সেবা ব্যবহারে উৎসাহিত করতে এবং বাড়তি সুবিধা দিতেই এ ক্যাম্পেইনের আয়োজন করে উপায়।



