ব্যাংক এশিয়া-বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন ডেভেলপমেন্ট (সিসিপ)’ প্রকল্পের আওতায় ও বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে মাসব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মসূচির আয়োজন করেছে ব্যাংক এশিয়া। সম্প্রতি রাজধানীর লালমাটিয়ায় ব্যাংক এশিয়া ইনস্টিটিউট ফর ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টে (বিএআইটিডি) এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মাসুম বিল্লাহ। ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক আখতারউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম এবং ব্যাংক এশিয়ার হেড অব এমএসএমই মোহাম্মদ সাইফুদ্দৌলা। এ প্রশিক্ষণে ব্যবসা পরিচালনা, আর্থিক, বাজার ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।





