কমিউনিটি ব্যাংক-বিকাশের উদ্যোগে সহজ হলো ট্রাফিক মামলার নিষ্পত্তি

সংগৃহীত ছবি
এখন মাত্র কয়েক ট্যাপেই বাড়তি কোনো ঝামেলা ছাড়াই বিকাশ অ্যাপ থেকেই তাৎক্ষণিক ট্রাফিক ফাইন পরিশোধ করা যাচ্ছে। এ ছাড়া সারা দেশে বিকাশের সাড়ে তিন লাখের বেশি এজেন্ট পয়েন্ট থেকেও ট্রাফিক ফাইন পরিশোধ করা যাচ্ছে। কমিউনিটি ব্যাংক ও বিকাশের উদ্যোগে নতুন চালু হওয়া এ সেবার মাধ্যমে বাংলাদেশ পুলিশের সবধরনের ট্রাফিক মামলার ফাইন পরিশোধ করতে পারছেন গ্রাহকরা।
দেশের যেকোনো প্রান্তে, যেকোনো সময় ট্রাফিক ফাইন পরিশোধের প্রয়োজন হলে, বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে ‘পে বিল’ থেকে ট্রাফিক ফাইন সিলেক্ট করে তৎক্ষণাৎ ফাইন পরিশোধ করতে পারছেন গ্রাহকরা। পাশাপাশি গ্রাহক তার সুবিধা অনুযায়ী বিকাশ এর যেকোনো এজেন্ট পয়েন্ট থেকেও তাৎক্ষণিক ট্রাফিক ফাইন পরিশোধ সেবা নিতে পারছেন।
রাস্তায় চলাচলের সময় ট্রাফিক আইন অমান্য করার কারণে মামলা হলে তা তাৎক্ষণিকভাবে নিষ্পত্তির সুযোগ দিতে এ নতুন সুবিধা চালু করেছে প্রতিষ্ঠান দুটি। ট্রাফিক ফাইন স্লিপ পাওয়ার পর গ্রাহকরা বিকাশ অ্যাপের মাধ্যমে যেকোনো সময় যেকোনো স্থান থেকেই এই ফাইন পরিশোধ করতে পারছেন। সঙ্গে সঙ্গেই পেমেন্টের রিসিট দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছ থেকে জব্দকৃত নথিপত্র দ্রুত ছাড়িয়ে নেওয়া সম্ভব হচ্ছে।
বিকাশ অ্যাপে যেভাবে ট্রাফিক ফাইন পরিশোধ করা যাবে
বিকাশ অ্যাপের হোমস্ক্রিন থেকে ‘পে বিল’ আইকনে গিয়ে ‘সরকারি ফি’ অপশনে অথবা ‘সার্চ’ বারে ‘ট্রাফিক ফাইন’ লিখে সার্চ করে সেবাটি নির্বাচন করতে হবে। এরপর ট্রাফিক মামলার স্লিপে থাকা নির্দিষ্ট কেস নম্বর ইনপুট দিলেই স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনে ফাইনের টাকা দেখা যাবে। সব তথ্য মেলানোর পর গ্রাহক তার পিন নম্বর দিয়ে নিশ্চিত করলেই তাৎক্ষণিকভাবে ফাইন পরিশোধ হয়ে যাবে।
পেমেন্ট সম্পন্ন হলে গ্রাহকের মোবাইলে এসএমএস ও অ্যাপে নোটিফিকেশন পৌঁছে যাবে। এক্ষেত্রে নির্ধারিত ফি প্রযোজ্য হবে। পেমেন্ট শেষে ডিজিটাল রিসিট ডাউনলোড করে জব্দকৃত নথিপত্র দ্রুত ছাড়ানো সম্ভব হবে। ট্রাফিক ফাইন পরিশোধের এই ফিচারটি সম্বন্ধে বিস্তারিত জানা যাবে এই লিংকে- https://tinyurl.com/4udymf5p।
এজেন্ট পয়েন্টে গিয়ে ট্রাফিক ফাইন পরিশোধের সেবা নিতে এজেন্টকে কেস আইডি এবং মোবাইল নম্বর শেয়ার করতে হবে। ফাইন পরিশোধ হয়ে গেলে এজেন্টের কাছ থেকেই ডিজিটাল রিসিট পেয়ে যাবেন গ্রাহক।



