ল্যাবএইডে নানা আয়োজনে বিশ্ব হার্ট দিবস পালিত
সংবাদ বিজ্ঞপ্তি

‘আপনার হৃৎস্পন্দন সচল রাখুন’ প্রতিপাদ্যে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে নানা আয়োজনে বিশ্ব হার্ট দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী ‘ফ্রি কার্ডিয়াক কনসালট্যান্সি’, র্যালি ও সেমিনারের আয়োজন করা হয়। সকালে র্যালির উদ্বোধন করেন ল্যাবএইড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ দাউদ। হৃদরোগ ও প্রতিকারবিষয়ক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. মহসিন উদ্দিন। ডা. আবদুজ জাহেরের সভাপতিত্বে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. বরেণ চক্রবর্তী, ডা. মো. লোকমান হোসাইন, ডা. অরুণ কুমার শর্মা, ডা. এস মোকাদ্দাস হোসেন (সাদী) ও ডা. নুর মোহাম্মদ।



