দুই অঞ্চলের শাখাগুলো নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের স্ট্র্যাটেজিক কনক্লেভ
সংবাদ বিজ্ঞপ্তি

ডাচ্-বাংলা ব্যাংকের রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখাগুলো নিয়ে একটি স্ট্র্যাটেজিক কনক্লেভ ১৬ অক্টোবর বগুড়ার একটি স্থানীয় হোটেলে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে। শাখাগুলোর ব্যবসায়িক কার্যক্রমের কৌশল পর্যালোচনা এবং গ্রাহকসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে এ কনক্লেভের আয়োজন করা হয়। ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহতেশামুল হক খান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বক্তব্যে তিনি বলেছেন, গ্রাহকদের জন্য ‘বেস্ট সলিউশন পার্টনার’ তথা ‘বিশ্বস্ত সহযোগী’ হিসেবে প্রতিষ্ঠিত হতে ডাচ্-বাংলা ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কনক্লেভে রাজশাহী ও রংপুর অঞ্চলের শাখা ও উপশাখার কর্মকর্তা, রকেট ও এজেন্ট ব্যাংকিংয়ের আঞ্চলিক প্রধান এবং এডিসি সুপারভাইজাররা অনলাইনে অংশ নেন।



