Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

দুর্নীতি প্রতিরোধে রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বসহ জনগণকে সোচ্চার হতে হবে : টিআইবি

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৮:৪১
শেয়ার করুন:
দুর্নীতি প্রতিরোধে রাষ্ট্র ও রাজনৈতিক নেতৃত্বসহ জনগণকে সোচ্চার হতে হবে : টিআইবি

সংগৃহীত ছবি

দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় নিয়ে শেষ হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত চতুর্থ আন্তঃবিশ্ববিদ্যালয় আবাসিক দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬। এতে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এবং রানারআপ হয়েছে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি। শনিবার (২৮ নভেম্বর) সাভারের সিসিডিবি হোপ সেন্টারে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

ড. ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি কার্যকরভাবে প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাষ্ট্রসংস্কার এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সাধারণ জনগণকে সোচ্চার হতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। জাতীয় জীবনের প্রতিটি অর্জনে তরুণ সমাজের ভূমিকা অপরিসীম উল্লেখ করে তিনি দুর্নীতির মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক আরও উল্লেখ করেন, বিতর্কের মূল্যবোধ আর টিআইবির মূল্যবোধ একই সূত্রে গাঁথা। প্রতিযোগিতার শুরু থেকে শেষ পর্যন্ত যারাই অংশ নিয়েছে, মূলত তারা সবাই জয়ী হয়েছে। পুরো সময় বিতার্কিকরা যেভাবে বিতর্কের মূল্যবোধকে ধারণ করেছে, বাস্তবজীবনেও তারা একইভাবে দুর্নীতিবিরোধী চেতনাকে ধারণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিন দিনব্যাপী (২৬-২৮ নভেম্বর) এই আয়োজনে সারা দেশের ৩২টি বিতর্ক দল অংশ নেয়। প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এম এরফান খান এবং ফাইনালের সেরা বিতার্কিক হন একই বিশ্ববিদ্যালয়ের অর্ণব মিত্র। বিজয়ী দলের অন্য সদস্য হলেন সানজিদা মেহেনাজ তাসনিম। রানারআপ দলের সদস্যরা হলেন আজিজুর রহমান, ফয়সাল আহমেদ ও মাহিন আহসান।

অংশগ্রহণকারী বিতার্কিক ও বিচারকদের ধন্যবাদ জানিয়ে টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম মন্তব্য করেন, সবার আন্তরিক সহযোগিতা ছাড়া এই আয়োজন সম্ভব হতো না। বিতর্কে বিতার্কিকরা পারস্পরিক সম্মান, সহমর্মিতা, পরমতসহিষ্ণুতা ও যৌক্তিক বোধের যে চর্চা করেছেন, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আয়োজকরা জানান, নারীর সমঅধিকার নিশ্চিত করার লক্ষ্যে এবারের প্রতিযোগিতার প্রতিটি বিতর্ক দল ও বিচারক প্যানেলে কমপক্ষে একজন নারী সদস্যের অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছিল। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার টাকা, রানারআপ দলকে ৩০ হাজার টাকা এবং সেরা বিতার্কিককে ১০ হাজার টাকা পুরস্কারসহ ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এ ছাড়া এবারের সেরা আটটি দল পরবর্তী আয়োজনে নিবন্ধনসাপেক্ষে সরাসরি অংশ নেওয়ার সুযোগ পাবে।

টিআইবি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’