Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১৮:০৮
অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের স্বীকৃতি পেল আইপিডিসি

সংগৃহীত ছবি

সিএমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণ, নারী উদ্যোক্তাদের সহায়তা, ব্যবসা পুনরুদ্ধার এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের ‘সাপোর্টিং পোস্ট কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্ট (SPCSSECP)’ এর আওতায় আয়োজিত ‘ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ শীর্ষক ডিসেমিনেশন সেমিনারে প্রতিষ্ঠানটিকে এ স্বীকৃতি দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং উদ্যোক্তারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অর্থ মন্ত্রণালয়, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষভাবে অংশ নেন এসপিসিএসএসইসিপি প্রকল্পের পরিচালক কাজী তামান্না হক।

সেমিনারে অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজ করতে গৃহীত এসপিসিএসএসইসিপি প্রকল্পের অর্জন, অভিজ্ঞতা ও সম্ভাবনা তুলে ধরা হয়।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস অনুষ্ঠানে অংশ নিয়ে অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন। তার ভাষ্য, অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন উদ্যোক্তা উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের অন্যতম চালিকাশক্তি। বিশেষ করে সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ ব্যবসার প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্ভাবনী ও দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে আইপিডিসি এই অগ্রযাত্রার অংশ হতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আশা প্রকাশ করেন, সিএমএসএমই খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী উদ্যোক্তাদের আরও বৃহত্তর পরিসরে সহায়তা অব্যাহত রাখতে প্রকল্পটির তহবিল ভবিষ্যতেও চালু থাকবে, যাতে আরও বেশি উদ্যোক্তা সহজ শর্তে অর্থায়নের সুযোগ পান।

অনুষ্ঠানে সিএমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণ, নারী উদ্যোক্তাদের সহায়তা, ব্যবসা পুনরুদ্ধার এবং আয় ও কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদানের জন্য আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’কে সম্মাননা সনদ প্রদান করা হয়।

আইপিডিসি ফাইন্যান্স জানিয়েছে, এই স্বীকৃতি দেশের প্রান্তিক ও উদীয়মান উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির ধারাবাহিক প্রচেষ্টার মূল্যায়ন। ভবিষ্যতেও সিএমএসএমই খাতের উন্নয়ন, নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রতিষ্ঠানটি সক্রিয় ভূমিকা পালন করবে।

আইপিডিসিবাংলাদেশ ব্যাংকসিএমএসএমই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    ২০ বছর বঞ্চিত ঠিকাদারদের ভাগ্য খুলছে

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বার্লিনে বামপন্থীদের জয়, চাপে চ্যান্সেলর মের্ৎস

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    গভীর সতর্কবার্তা

    গভীর সতর্কবার্তা

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    চীন-পাকিস্তান সীমান্ত সমঝোতায় ভারত কেন অস্বস্তিতে

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা

    কল্পনাকে হার মানানো নিষ্ঠুরতার শিকার কোমলমতিরা