Agamir Somoy E-Paper
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু
সোমবার, ২৭ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় করপোরেট কর্নার

জিনের ভয় দেখিয়ে ক্ষতবিক্ষত হাত, অতঃপর

বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন

সংবাদ বিজ্ঞপ্তি
agamir somoy
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৯:৫২
বন্যাদুর্গতদের পাশে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন

সংগৃহীত ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ)। ত্রাণ সহায়তার পাশাপাশি এলাকাটিতে দীর্ঘস্থায়ী বন্যা ও জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে তা নিরসনে টেকসই বন্যা ব্যবস্থাপনার সুপারিশ তুলে ধরেছে সংস্থাটি।

সম্প্রতি বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন, বাঁশখালা গ্রাম ও পুঁইছড়ি ইউনিয়নের প্রেমের বাজার এলাকার বন্যাকবলিত প্রায় ৩৫০টি পরিবারের হাতে প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেন বিএইচআরএফ-এর প্রতিনিধিরা।

সংস্থার মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসানের নেতৃত্বে এবং স্থানীয় মানবাধিকার কর্মী মাহির শাহরিয়ার রহমানের পরিচালনায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ট্রাস্টি বোর্ডের পরিচালক অ্যাডভোকেট সৈয়দ মো. হারুন, চট্টগ্রাম জেলা সেক্রেটারি অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট হাসান আল বান্নাহ ও অ্যাডভোকেট কে এম শান্তনু চৌধুরীসহ অন্যান্য আইনজীবী ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণের পাশাপাশি বাঁশখালী ও আশপাশের এলাকার বন্যা পরিস্থিতির কারণ অনুসন্ধানে একটি সরেজমিন সমীক্ষা পরিচালনা করে বিএইচআরএফ। সমীক্ষার ভিত্তিতে প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়, অতিরিক্ত বৃষ্টিপাতের পাশাপাশি খাল দখল, স্লুইসগেটের দুর্বল রক্ষণাবেক্ষণ, পাহাড় থেকে পলি জমে খালের ধারণক্ষমতা হ্রাস এবং অপরিকল্পিত বসতির কারণে স্বাভাবিক পানি নিষ্কাশন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ ছাড়া মাছ চাষ প্রকল্পের জন্য নদীখাত ভরাট ও অবৈধ বাঁধ নির্মাণকে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এলাকাটিকে প্লাবিত হওয়ার হাত থেকে বাঁচাতে এবং ভবিষ্যতের ঝুঁকি কমাতে একাধিক সুপারিশ পেশ করেছে বিএইচআরএফ। সংস্থাটি দ্রুত অবৈধ দখল উচ্ছেদ করে খাল পুনরুদ্ধার ও পরিষ্কার করা এবং বিদ্যমান স্লুইসগেট ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়নের তাগিদ দিয়েছে। একই সাথে পাহাড় থেকে নেমে আসা বৃষ্টির পানি নিষ্কাশনে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ, নদী ও খালের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে অবৈধ বাঁধ ও মাছ চাষ প্রকল্প বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া বন্যাপ্রবণ এলাকায় অপরিকল্পিত নির্মাণকাজে কঠোর আইনি নিষেধাজ্ঞা জারির পরামর্শ দেওয়া হয়।

সংস্থাটির পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, নদী ও খালের স্বাভাবিক পানিপ্রবাহ পুনরুদ্ধার এবং জনজীবনের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি দফতর ও কর্তৃপক্ষের অবিলম্বে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    শিক্ষক বদলিতে ভাঙছে ‘সচিবালয় সিন্ডিকেট’

    শিক্ষক বদলিতে ভাঙছে ‘সচিবালয় সিন্ডিকেট’

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৪

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    কাজ শুরুর আগেই ঠিকাদারের পকেটে ২১৭ কোটি

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৯

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    মানুষের সুরক্ষায় সাপ উদ্ধারে শামছু

    ২৭ জুলাই ২০২৬, ০৩:২৩

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    যুবদল নেতা বাবুকে হত্যার টার্গেটে দুদিন অনুসরণ

    ২৭ জুলাই ২০২৬, ০০:০০

    দেশে অপুষ্টির  শিকার দেড় কোটি মানুষ

    দেশে অপুষ্টির শিকার দেড় কোটি মানুষ

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪০

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    অস্ত্র ফুরিয়ে যাওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৪১

    ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

    ট্রাইব্যুনালে অভিযোগ, কতটা দায়মুক্তি পাবেন সাহাবুদ্দিন

    ২৭ জুলাই ২০২৬, ০৫:৩৭

    শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

    শিক্ষিকার ভাইরাল রিল নিয়ে যা বলছেন ‘শ্রাবণের মেঘগুলো’র গায়ক

    ২৭ জুলাই ২০২৬, ১৩:৫৭

    ৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

    ৮ অঞ্চলে ঝড়ের আভাস, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

    ২৭ জুলাই ২০২৬, ০৮:২৩

    আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২৭ জুলাই)

    ২৭ জুলাই ২০২৬, ০৭:৩১

    দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল

    দেশে শুরু হচ্ছে ডেঙ্গু টিকার ট্রায়াল

    ২৭ জুলাই ২০২৬, ০৫:২৪

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ময়মনসিংহে এসকোয়্যারের নিজস্ব শোরুম উদ্বোধন

    ২৭ জুলাই ২০২৬, ০০:৫১

    ৬৩৪০ কোটি ডলার

    ৬৩৪০ কোটি ডলার

    ২৭ জুলাই ২০২৬, ০৫:২৩

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ডায়নামিক সিটির নতুন প্রেসিডেন্ট সালমা আদিল

    ২৭ জুলাই ২০২৬, ০০:৪৯

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গঠনই সরকারের প্রধান অগ্রাধিকার

    ২৭ জুলাই ২০২৬, ০১:১৮

    advertiseadvertise