স্যামসাং বাংলাদেশ
গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুণ বেশি সাড়া

সংগৃহীত ছবি
দেশের স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের সর্বশেষ ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘গ্যালাক্সি এস২৬ আলট্রা’ ঘিরে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ। প্রি-অর্ডারের সব কটি ব্যাচ এরই মধ্যে শেষ হয়ে গেছে, যা গত বছরের গ্যালাক্সি এস২৫ আলট্রার প্রি-অর্ডার বিক্রির তুলনায় প্রায় তিনগুণ বেশি। প্রি-অর্ডার করা সব ডিভাইস আগামী ২০ এপ্রিলের মধ্যে সরবরাহ করা হবে বলে জানিয়েছে স্যামসাং।
গত ২৫ ফেব্রুয়ারি বিশ্ববাজারে সিরিজটির উন্মোচনের পর থেকে দেশের গ্রাহকদের মধ্যে এটি নিয়ে আগ্রহ বাড়তে থাকে। ২ মার্চ দেশে প্রি-অর্ডার শুরুর সঙ্গে মেমোরি আপগ্রেড ও সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকের বিশেষ অফার দেওয়া হয়, যা ক্রেতাদের মধ্যে সাড়া ফেলে। ফলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই প্রি-অর্ডারের সব স্টক শেষ হয়ে যায়। তবে যারা প্রি-অর্ডারের সুযোগ পাননি, তারা এখন দেশের যেকোনো অনুমোদিত স্যামসাং বিক্রয়কেন্দ্র থেকে সরাসরি গ্যালাক্সি এস২৬ আলট্রা কিনতে পারবেন।
গ্যালাক্সি এস২৬ সিরিজে রয়েছে তিনটি মডেল—‘গ্যালাক্সি এস২৬’, ‘এস২৬ প্লাস’ ও ‘এস২৬ আলট্রা’। উন্নত পারফরম্যান্স, আকর্ষণীয় নকশা এবং আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ফিচারের সমন্বয়ে তৈরি এই সিরিজের প্রতিটি ডিভাইসই ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। তবে শক্তিশালী হার্ডওয়্যার ও উন্নত নকশার কারণে ‘এস২৬ আলট্রা’ মডেলটি সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।
বর্তমানে দেশের বাজারে গ্যালাক্সি এস২৬ আলট্রা দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। ১২/৫১২ জিবি ভ্যারিয়েন্টের দাম ২ লাখ ২৮ হাজার ৯৯৯ টাকা, যা কোবাল্ট ভায়োলেট, কালো ও আকাশি রঙে পাওয়া যাচ্ছে। ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা, যা মিলছে কোবাল্ট ভায়োলেট ও কালো রঙে।
এ ছাড়া একই সিরিজের গ্যালাক্সি এস২৬ প্লাস (১২/২৫৬ জিবি) কালো রঙে পাওয়া যাচ্ছে ১ লাখ ৭২ হাজার ৪৯৯ টাকায়। আর গ্যালাক্সি এস২৬ (১২/২৫৬ জিবি) আকাশি ও কোবাল্ট ভায়োলেট রঙে পাওয়া যাচ্ছে ১ লাখ ২৮ হাজার ৪৯৯ টাকায়।
গ্রাহকদের কেনাকাটা সহজ করতে অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোয় ১২ মাসের সুদমুক্ত কিস্তি সুবিধা দিচ্ছে স্যামসাং।















